back to top
Wednesday, April 29, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeবিশ্বNayan Sadhu Murder Case: সেবায়েত নয়ন সাধুর নৃশংস হত্যাকান্ডের ঘটনায় ঐক্য পরিষদের...

Nayan Sadhu Murder Case: সেবায়েত নয়ন সাধুর নৃশংস হত্যাকান্ডের ঘটনায় ঐক্য পরিষদের তীব্র ক্ষোভ

বাংলাদেশে সেবায়েত নয়ন সাধুর নৃশংস হত্যাকান্ডের ঘটনায় এবং দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করল ঐক্য পরিষদ।

গত ১৯ এপ্রিল রাত ৯ টার দিকে কক্সবাজার সদর উপজেলায় খুরুশকুল ইউনিয়নে অবস্থিত শ্রীশ্রী সার্বজনীন শিব কালী মন্দিরের সেবায়েত নয়ন সাধুকে মন্দির থেকে দুজন অজ্ঞাত ব্যক্তি ডেকে নিয়ে যায়। নিঁখোজের পর পরই সেবায়েতের স্ত্রী অঞ্জনা শীল থানায় বিষয়টি জানান।

সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ শনিবার ঢাকা থেকে এই প্রতিবেদককে এ খবর জানিয়ে বলেন, “এর ৩ দিন পর ২২ এপ্রিল মন্দিরের সেবায়েত নয়ন সাধুকে নৃশংসভাবে হত্যা করে মন্দির থেকে দূরে গহীন বনে গাছের সাথে ফাঁস দেয়া অবস্থায় তাঁর অগ্নিদগ্ধ মরদেহে উদ্ধার করা হয়। ঐক্য পরিষদ এহেন ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে এবং অনতিবিলম্বে এ ঘটনার জন্যে দায়ীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে।

শুক্রবার ঘটনাস্থল পরিদর্শন করেন ঐক্য পরিষদের কক্সবাজার জেলার সভাপতি এ্যাডভোকেট দীপংকর বড়ুয়া পিন্টু এবং সহ-সভাপতি রাজবিহারী দাশ, যুগ্ম সম্পাদক ডা. পরিমল কান্তি দাশ, স্বপন গুহ, চঞ্চল দাশগুপ্ত ও আদিবাসী নেতা মংখোলা প্রমুখ। নেতৃবৃন্দ সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকতা ও তদন্তকারী অফিসারের সাথে দেখা করেন। এ সময় সংগঠনের নেতৃবৃন্দ নয়ন সাধু হত্যার প্রকৃত রহস্য উদঘাটন করে জড়িতদের দ্রুত সনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবি জানান।

এদিকে, গতকাল ঢাকার জাতীয় প্রেস ক্লাব চত্বরে সংখ্যালঘু ঐক্যমোর্চাভুক্ত বিভিন্ন সংগঠনসমূহের ব্যানারে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এই প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলে ঐক্য পরিষদের অঙ্গ সংগঠন যুব ঐক্য পরিষদ ও ছাত্র ঐক্য পরিষদ অংশগ্রহণ করে।

Author

আরো পড়ুন:  নেপালে জেন-জ়ি বিপ্লব! প্রাথমিক ভোট গণনায় ওলিকে পিছনে ফেলে বড় ব্যবধানে এগিয়ে বলেন্দ্র শাহের দল
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments