back to top
Monday, September 21, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতিAdditional Voter List: সুপ্রিম কোর্টের নির্দেশে ফের অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ, দ্বিতীয়...

Additional Voter List: সুপ্রিম কোর্টের নির্দেশে ফের অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ, দ্বিতীয় দফার আগেই যুক্ত নতুন নাম

দ্বিতীয় দফার ভোটের ঠিক আগে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ফের অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। ট্রাইবুনালে আবেদন নিষ্পত্তির পর যাঁরা যোগ্য বলে বিবেচিত হয়েছেন, তাঁদের নাম নতুন করে তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। ফলে আগেই ‘ফ্রিজ়’ হয়ে যাওয়া ভোটার তালিকাতেও শেষ মুহূর্তে কিছু ভোটার ভোটাধিকার ফিরে পেলেন।

বুধবার সাত জেলার ১৪২টি আসনে ভোটগ্রহণের আগে এই পদক্ষেপকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। কমিশন সূত্রে জানা গিয়েছে, সোমবার পর্যন্ত ট্রাইবুনালে নিষ্পত্তি হওয়া আবেদনগুলির ভিত্তিতেই নতুন তালিকা তৈরি হয়েছে। তবে মোট কতজন ভোটারের নাম যুক্ত হয়েছে, সেই সংখ্যা মঙ্গলবার বিকেলে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

এর আগে প্রথম দফার ভোটের আগেও আদালতের নির্দেশে অতিরিক্ত তালিকা প্রকাশ করা হয়েছিল। তখন ১৩৯ জন নতুন ভোটারের নাম যুক্ত হয় এবং কয়েকজনের নাম বাদও যায়। উল্লেখ্য, বিশেষ নিবিড় সংশোধনের পর পশ্চিমবঙ্গে ৬০ লক্ষাধিক নাম যাচাইয়ের আওতায় আসে। সেই প্রক্রিয়া ঘিরে রাজনৈতিক চাপানউতোরও তুঙ্গে উঠেছিল।

এবার কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া ও পূর্ব বর্ধমানের ভোটারদের একাংশ শেষ মুহূর্তে ভোট দেওয়ার সুযোগ পাওয়ায় নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা ও আইনি নজরদারির গুরুত্ব আরও স্পষ্ট হল বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

Author

আরো পড়ুন:  হলদিয়া আদালতে মিলন, ‘কিছুই প্রত্যাহার করব না’ বার্তা; কংগ্রেস সমর্থকদের ভিড়ে সরগরম চত্বর
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments