back to top
Wednesday, April 29, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতিভোটের দিন পানিহাটিতে রত্না দেবনাথকে ঘিরে দফায় দফায় বিক্ষোভ, উত্তপ্ত বুথ চত্বর

ভোটের দিন পানিহাটিতে রত্না দেবনাথকে ঘিরে দফায় দফায় বিক্ষোভ, উত্তপ্ত বুথ চত্বর

২৯শে এপ্রিল ,বুধবার, বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণের দিনেও উত্তপ্ত হয়ে উঠল উত্তর ২৪ পরগণার পানিহাটি। ভোট চলাকালীন বিভিন্ন বুথ পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন বিজেপি প্রার্থী রত্না দেবনাথ। অভিযোগ, তাঁকে ঘিরে ধরে স্লোগান দেওয়া হয় এবং বুথে প্রবেশে বাধা সৃষ্টি করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপি ও তৃণমূল কর্মীদের মধ্যে ধস্তাধস্তি ও উত্তেজনার সৃষ্টি হয়।

এদিন সকালে পানিহাটির একাধিক বুথে (প্রধানত ৬ নম্বর ওয়ার্ড এবং সোদপুর সংলগ্ন এলাকায়) রত্না দেবনাথ পৌঁছালে স্থানীয় কিছু ভোটার ও তৃণমূল কর্মীরা তাঁকে লক্ষ্য করে বিক্ষোভ দেখান। তাঁদের অভিযোগ, প্রার্থী বুথের ভেতর গিয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন।

রত্না দেবনাথ পাল্টা অভিযোগ জানান যে, কেন্দ্রীয় বাহিনীকে নিষ্ক্রিয় রেখে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা সাধারণ ভোটারদের ভয় দেখাচ্ছে এবং বুথ জ্যাম করার চেষ্টা করছে। তিনি প্রতিবাদ জানাতে গেলেই তাঁকে ঘিরে অসভ্য আচরণ করা হয়।পরিস্থিতি সামাল দিতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। বিক্ষোভকারীদের হটিয়ে প্রার্থীকে বুথ থেকে বের করে নিয়ে আসা হয়।

আর জি কর কাণ্ডের নির্যাতিতার মা হিসেবে রত্না দেবনাথের লড়াই এবার গোটা রাজ্যের নজরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং কয়েকদিন আগেই তাঁর সমর্থনে পানিহাটিতে সভা করে গিয়েছিলেন। আজ ভোটের দিনে এই বিক্ষোভ সেই উত্তেজনারই বহিঃপ্রকাশ বলে মনে করছে রাজনৈতিক মহল। তৃণমূলের পক্ষ থেকে অবশ্য জানানো হয়েছে, পরাজয় নিশ্চিত জেনেই বিজেপি প্রার্থী নাটক করে ভোটারদের সিম্প্যাথি নেওয়ার চেষ্টা করছেন।

দুপুর ১টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, পানিহাটিতে বিপুল সংখ্যক ভোট পড়েছে। এলাকায় এখনও হালকা উত্তেজনা থাকলেও আধাসামরিক বাহিনীর কড়া নজরদারিতে ভোটগ্রহণ চলছে। বিজেপি প্রার্থীর পক্ষ থেকে নির্বাচন কমিশনে একাধিক বুথে কারচুপির অভিযোগ দায়ের করা হয়েছে।

Author

আরো পড়ুন:  ভোটের ময়দানে এবার দ্বিতীয় দফার লড়াই: ১৪২ আসনে ভাগ্য নির্ধারণ ২৯ এপ্রিল
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments