back to top
Tuesday, October 13, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতিদেবাংশু কে হারিয়ে জয়ী হলেন বিজেপি প্রার্থী সুবীর নাগ

দেবাংশু কে হারিয়ে জয়ী হলেন বিজেপি প্রার্থী সুবীর নাগ

চুঁচুড়া বিধানসভায় তৃণমূলের প্রার্থী ছিলেন নবীন মুখ দেবাংশু, এই বারেই প্রথম ভোটে দাঁড়িয়েছিলেন তিনি। চুঁচুড়া বিধানসভার প্রাক্তন তৃণমূল বিধায়ক অসিত মজুমদারকে সরিয়েই দেবাংশুকে এই বছর তৃণমূলের প্রার্থী করা হয়। নবীন মুখ দেবাংশুকেই বিপুল ভোটে হারিয়ে জয়ী হলেন বিজেপি প্রার্থী সুবীর নাগ।

শ্যামপুকুরে তৃণমূল প্রার্থী শশী পাঁজাকে পরাজিত করে জয়ী হলেন বিজেপি প্রার্থী পূর্ণিমা চক্রবর্তী।

ঝাড়গ্রামের আসনও হারিয়ে গেল তৃণমূলের হাত থেকে। জয়ী হলেন বিজেপি প্রার্থী লক্ষীকান্ত সাউ। নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল প্রার্থী মঙ্গল সরেন কে প্রায় ৩০ হাজার ১৯৬ ভোটে হারিয়ে ঝারগ্রামের আসনটি জিতে নিয়েছেন।

নয়াগ্রাম বিধানসভা তে জয়ী হলেন বিজেপি প্রার্থী অমিয় কিস্কু, গোপীবল্লভপুর বিধানসভা কেন্দ্রে জয়ী হলেন বিজেপি প্রার্থী রাজেশ মাহাতো ও বিনপুর বিধানসভা কেন্দ্রে জয়ী হলেন বিজেপি প্রার্থী প্রণত টুডু।

নবদ্বীপ বিধানসভা কেন্দ্রে জয়ী হলেন বিজেপি প্রার্থী শ্রুতিশেখর গোস্বামী। তৃণমূল কংগ্রেসের হেভি ওয়েট প্রার্থী তথা এই কেন্দ্রের প্রাক্তন বিধায়ক পুণ্ডরীকাক্ষ সাহা কে হারিয়ে জয়ী হয়েছেন তিনি।চৌরঙ্গীতে জয়ী হলেন তৃণমূল প্রার্থী নয়না বন্দ্যোপাধ্যায়। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিজেপি প্রার্থী সন্তোষ কুমার পাঠক।

Author

আরো পড়ুন:  ১৬০০ চাকরিপ্রার্থীর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন, এসএসসির সুপার নিউমারারি পদে বড় নির্দেশ হাই কোর্টের
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments