back to top
Wednesday, October 14, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতিSuvendu Adhikari’s Aide Shot Dead: শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ককে গুলি করে হত্যায় উত্তেজনা

Suvendu Adhikari’s Aide Shot Dead: শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ককে গুলি করে হত্যায় উত্তেজনা

অশোক সেনগুপ্ত

ভোটের ফলাফলের উত্তাপের মাঝেই মধ্যমগ্রামে রাস্তার উপর গুলি করে খুন করা হলো রাজ্যের সম্ভাব্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে। এই ঘটনায় এলাকায় প্রবল উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পুলিশ জানিয়েছে, বুধবার রাতে মধ্যমগ্রামে গাড়ি ঘিরে ধরে পরপর গুলি চালানোর অভিযোগ উঠেছে। চন্দ্রনাথ রথ মারা যান। আর একজন গুলিবিদ্ধ অবস্থায় মধ্যমগ্রাম চৌমাথার একটি নার্সিংহোমে ভর্তি করা হয়।

রাতে গাড়িতে করে ফিরছিলেন চন্দ্রনাথ। মধ্যমগ্রামের যশোর রোড সংলগ্ন দোহারিয়া কাছে একটি বাইকে করে এসে দুষ্কৃতীরা গুলি চালায় বলে অভিযোগ। চন্দ্রনাথ রথের বুকে গুলি লেগেছে। ঘটনাস্থলে আসেন শুভেন্দুবাবু। এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়।

খবর পেয়েই কৌস্তভ বাগচী, পীযূষ কানোরিয়া, শঙ্কর ঘোষ, শঙ্কর চট্টোপাধ্যায় প্রমুখ বিজেপি বিধায়ক-সহ অনেকে উপস্থিত হন সেখানে। জাতীয় সড়কের পাশেই স্করপিও গাড়ির উপর ওই হামলা হয়। চরম উত্তেজনা ছড়ায় এলাকায়। বিশাল পুলিশ বাহিনী র‍্যাফ এবং কেন্দ্রীয় বাহিনী এলাকা ঘিরে ফেলে।তবে, এই লেখা পর্যন্ত খুনীর পরিচয় এবং কোনও অভিযুক্তকে গ্রেফতারের খবর পাওয়া যায়নি।

Author

আরো পড়ুন:  Suvendu Adhikari: শুভেন্দুর বৈঠকে মনোজ, তৃণমূলের প্রশ্নে মুখ্যসচিবের দাবি, কোনও আইন ভাঙিনি
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments