back to top
Tuesday, May 12, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতিSuvendu Adhikari: শুভেন্দুর বৈঠকে মনোজ, তৃণমূলের প্রশ্নে মুখ্যসচিবের দাবি, কোনও আইন ভাঙিনি

Suvendu Adhikari: শুভেন্দুর বৈঠকে মনোজ, তৃণমূলের প্রশ্নে মুখ্যসচিবের দাবি, কোনও আইন ভাঙিনি

সোমবার নবান্নে নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সমস্ত দফতরের সচিবদের নিয়ে প্রশাসনিক বৈঠক করেন। সেখানে বাকিদের সঙ্গে উপস্থিত ছিলেন মনোজ আগরওয়াল। তা নিয়ে প্রশ্ন ওঠে। মঙ্গলবার তার উত্তর দিলেন মুখ্যসচিব মনোজ আগরওয়াল। জানালেন, আইন মেনেই তিনি মুখ্যমন্ত্রীর বৈঠকে যোগ দিয়েছেন।

মুখ্যসচিব হওয়ার আগে মনোজবাবুর মুখ্যমন্ত্রীর বৈঠকে অংশ নেওয়ায় নতুন করে বিজেপি-নির্বাচন কমিশন আঁতাঁতের অভিযোগে সরব হয় তৃণমূল। দলের বর্ষীয়ান সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এনিয়ে সোশাল মিডিয়ায় সরব হন।

মুখ্যসচিব হওয়ার পর মঙ্গলবার নিজের দায়িত্ব বুঝে নেন মনোজ আগরওয়াল। সাংবাদিকদের মুখোমুখি হয়ে কর্তব্য সম্পর্কে কথা বলার সময় তাঁকে এই প্রশ্নের মুখোমুখি হতে হয়। কেন তিনি সোমবার মুখ্যমন্ত্রীর বৈঠকে হাজির ছিলেন, এর বিস্তারিত ব্যাখ্যা দেন তিনি।

তাঁর কথায়, “মুখ্যসচিব পদে আমার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হতে সন্ধ্যা হয়ে গিয়েছে। কিন্তু আনুষ্ঠানিকভাবে তার আগেই আমাকে মুখ্যসচিব হিসেবে নিয়োগ করা হয়ে গিয়েছিল।” মনোজবাবু বলেন, “জেলাশাসকদের সঙ্গে সোমবার আরেকটি বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী। সেই বৈঠকের আগে আগে মুখ্যসচিব হিসেবে আমার ফাইল সই করা হয়ে গিয়েছিল। তারপর আমি বৈঠকে গিয়েছিলাম। না হলে যেতাম না।”

মনোজবাবু বলেন, আমি পশ্চিমবঙ্গ ক্যাডারের এই মুহূর্তে সবচেয়ে সিনিয়র অফিসার। এ ছাড়াও, আমি আইএএস অ্যাসোসিয়েশনের সভাপতি। গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যের সিনিয়র সচিবদের সঙ্গে বৈঠক করেন। রাজ্যের নির্বাচন দফতরের সচিব হিসেবে আমি সেই বৈঠকে ছিলাম। এটা আইনেই আছে।”

Author

আরো পড়ুন:  শনিবার ২ বিধানসভা কেন্দ্রের ১৫টি বুথে ফের ভোট করার নির্দেশ
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments