back to top
Monday, August 24, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতিশুভেন্দু অধিকারী দলের পুরোধা, “আজ সেই স্বপ্ন সত্য হল”, মন্তব্য তথাগতর

শুভেন্দু অধিকারী দলের পুরোধা, “আজ সেই স্বপ্ন সত্য হল”, মন্তব্য তথাগতর

অশোক সেনগুপ্ত

“বহুদিন ধরে শুভেন্দু অধিকারীকে দলের পুরোধা হিসাবে দেখতে চেয়েছি, আজ সেই স্বপ্ন সত্য হল।” রবিবার এক্সবার্তায় এই মন্তব্য করলেন তথাগত রায়।

তথাগতবাবু লিখেছেন, “কিন্তু তার পাশাপাশি শমীক ভট্টাচাৰ্য যে ভাবে দলটাকে জুড়ে রেখেছেন এবং নেপথ্যে থেকে নির্বাচন পরিচালনা করেছেন তাতে তাঁকে ‘ম্যান অফ দা ম্যাচ’ বললেও অন্যায় হত না । উপদল-বাজি পশ্চিমবঙ্গ বিজেপির বহু পুরনো রোগ। এই রোগকে মাথা চাড়া না দেবার কৃতিত্ব বহুলাংশে শমীকের । লোক চিনবার ক্ষমতাও অসাধারণ। অত্যন্ত ভদ্র, ঠান্ডা মেজাজ। আমার চেয়ে বয়সে অনেক ছোট, কিন্তু শমীককে অভিনন্দন জানিয়ে আমি নিজেকে ধন্য মনে করছি।

সেই সঙ্গে কেন্দ্র থেকে এসে নেপথ্যে থেকে যাঁরা দলটাকে ঠিক পথে পরিচালনা করেছেন – সুনীল বনসল, ভূপেন্দ্র যাদব, বিপ্লব দেব, প্রভৃতি – তাঁদেরও অভিনন্দন জানাই।

এই দলটা করছি ছত্রিশ বছর হল। এই দিনটি দেখে আমার জীবন ধন্য হল।”

Author

আরো পড়ুন:  Assembly Election 2026: তৃণমূলের টিকিট না পেয়ে আক্ষেপ মনোজের, জল্পনা বাড়িয়ে দিলেন বিজেপিতে যোগ দেওয়ার ইঙ্গিত
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments