back to top
Tuesday, May 12, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতিLegislative Assembly: জয়ী প্রার্থীদের বুধবার বিধানসভায় শপথবাক্য পাঠ করাবেন প্রোটেম স্পিকার তাপস

Legislative Assembly: জয়ী প্রার্থীদের বুধবার বিধানসভায় শপথবাক্য পাঠ করাবেন প্রোটেম স্পিকার তাপস

বুধবার বিধায়কপদে শপথ নেবেন নবনির্বাচিত প্রার্থীরা। সকাল সাড়ে ১০টা থেকে বিধানসভায় শুরু হবে বিধায়কপদে শপথগ্রহণ পর্ব।

পর পর দু’দিন— বুধ এবং বৃহস্পতিবার ২৯০ জন বিধায়ক শপথ নেবেন। রাজ্যে ২৯৪টি বিধানসভা আসন থাকলেও ফলতায় নতুন করে নির্বাচন হচ্ছে। বিধানসভার প্রোটেম স্পিকার পদের শপথও হয়ে গিয়েছে মঙ্গলবারই।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং আম জনতা উন্নয়ন পার্টির নেতা হুমায়ুন কবীর দু’টি আসন থেকে জিতেছেন। ফলে মোট ২৯০ জন বিধায়ক শপথগ্রহণ করবেন আগামী দু’দিনে। তাঁদের শপথবাক্য পাঠ করাবেন প্রোটেম স্পিকার তাপস রায়।

বুধবার প্রথমার্ধে মুখ্যমন্ত্রী শুভেন্দু এবং অন্য মন্ত্রীদের বিধায়কপদে শপথ হবে। উত্তরবঙ্গের জেলাগুলি এবং মুর্শিদাবাদের জয়ী প্রার্থীরাও শপথ নেবেন প্রথমার্ধেই। দ্বিতীয়ার্ধে নদিয়া এবং দুই ২৪ পরগনার জয়ী প্রার্থীরা বিধায়কপদে শপথ নেবেন।

এর পরে বৃহস্পতিবার প্রধমার্ধে শপথবাক্য পাঠ করবেন কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রামের জয়ী প্রার্থীরা। পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূমের জয়ী প্রার্থীদের শপথগ্রহণ হবে বৃহস্পতিবার দ্বিতীয়ার্ধে।

Author

আরো পড়ুন:  ২০২৬ বিধানসভা নির্বাচন: ডাঃ নির্মল মাজির প্রার্থীপদ বাতিলের দাবিতে তৃণমূল নেতৃত্বকে চিঠি পিবিটি-র
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments