back to top
Tuesday, August 25, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
HomeCrime and Accidentগঙ্গার গ্রাসে তিন কিশোরী, শোকস্তব্ধ গোপালপুরে পরিবারগুলির পাশে বিধায়ক গৌড়চন্দ্র মন্ডল

গঙ্গার গ্রাসে তিন কিশোরী, শোকস্তব্ধ গোপালপুরে পরিবারগুলির পাশে বিধায়ক গৌড়চন্দ্র মন্ডল

নিজস্ব সংবাদদাতা : মানিকচক ব্লকের গোপালপুরে গঙ্গায় ডুবে তিন নাবালিকার মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্বজনহারা পরিবারগুলির কান্নায় ভারী হয়ে উঠেছে পরিবেশ। এই দুঃসময়ে শোকস্তব্ধ পরিবারগুলির পাশে দাঁড়ালেন মানিকচকের বিজেপি বিধায়ক গৌড়চন্দ্র মন্ডল।শুক্রবার তিনি গোপালপুরে গিয়ে মৃত তিন নাবালিকার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন। শোকসন্তপ্ত মা-বাবা ও আত্মীয়দের সমবেদনা জানিয়ে তাঁদের মানসিকভাবে সাহস জোগানোর চেষ্টা করেন।

পাশাপাশি পরিবারের হাতে কিছু আর্থিক সহায়তা এবং প্রয়োজনীয় ত্রাণসামগ্রী তুলে দেন।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত সোমবার দুপুরে গোপালপুর এলাকার তিন নাবালিকা গঙ্গায় স্নান করতে নামে। সেই সময় প্রবল স্রোতের টানে তারা তলিয়ে যায়। খবর পেয়ে স্থানীয় বাসিন্দা ও প্রশাসনের পক্ষ থেকে তল্লাশি শুরু হলেও সেদিন তাদের খোঁজ মেলেনি। পরদিন মঙ্গলবার গঙ্গা থেকেই তিন কিশোরীর নিথর দেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় এলাকায় গভীর শোকের আবহ তৈরি হয়েছে।

পরিবারগুলির সঙ্গে সাক্ষাৎ শেষে বিধায়ক গৌড়চন্দ্র মন্ডল বলেন, “সন্তান হারানোর বেদনা ভাষায় প্রকাশ করা যায় না। এই ক্ষতি কোনওভাবেই পূরণ হওয়ার নয়। তবে মানবিক দায়িত্ববোধ থেকে এই কঠিন সময়ে পরিবারের পাশে থাকা আমাদের কর্তব্য।”তিনি জানান, মৃতদের পারলৌকিক ক্রিয়া ও অন্যান্য প্রয়োজনের কথা বিবেচনা করে ব্যক্তিগত এবং দলীয় উদ্যোগে চাল, ত্রিপল-সহ প্রয়োজনীয় সামগ্রী ও নগদ আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

পাশাপাশি সরকারি নিয়ম অনুযায়ী পরিবারগুলি যাতে দ্রুত ক্ষতিপূরণ ও অন্যান্য আর্থিক সুবিধা পায়, সে বিষয়েও প্রশাসনের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন তিনি।গ্রামের বাসিন্দারাও বিধায়কের এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। শোকের এই কঠিন সময়ে জনপ্রতিনিধির উপস্থিতি ও সহায়তা কিছুটা হলেও স্বজনহারা পরিবারগুলিকে মানসিক শক্তি জুগিয়েছে বলে স্থানীয়দের অভিমত।

Author

আরো পড়ুন:  CBI দাগি সমাজ-বিরোধী’ সোনা পাপ্পু বিরুদ্ধে সিবিআই চার্জশিট পেশ ইডি-র
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments