back to top
Tuesday, August 25, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeবিশ্বচিনের কয়লাখনিতে মর্মান্তিক বিস্ফোরণ, প্রাণ হারালেন অন্তত ৯০ শ্রমিক; ধ্বংসস্তূপে আটকে বহুজন

চিনের কয়লাখনিতে মর্মান্তিক বিস্ফোরণ, প্রাণ হারালেন অন্তত ৯০ শ্রমিক; ধ্বংসস্তূপে আটকে বহুজন

নিজস্ব সংবাদদাতা : চিনের উত্তর শানসি প্রদেশে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় অন্তত ৯০ জন শ্রমিকের মৃত্যুর খবর মিলেছে। দুর্ঘটনার পর থেকেই যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার অভিযান চালানো হচ্ছে। আশঙ্কা করা হচ্ছে, খনির ভিতরে এখনও বেশ কয়েকজন শ্রমিক আটকে রয়েছেন, ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যায় চাংঝি শহরের লিউশেনিউ কয়লাখনিতে এই দুর্ঘটনা ঘটে। সেই সময় খনির ভিতরে মোট ২৪৭ জন শ্রমিক কাজ করছিলেন। প্রাথমিক তদন্তে জানা যায়, খননকার্যের সময় আচমকাই খনির মধ্যে বিষাক্ত কার্বন মনোক্সাইড গ্যাসের মাত্রা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায়। এর জেরেই বিস্ফোরণ ঘটে এবং মুহূর্তের মধ্যে খনির একাংশে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে।খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, দমকল, উদ্ধারকারী বাহিনী এবং একাধিক অ্যাম্বুল্যান্স।

আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এখনও কতজন শ্রমিক খনির ভিতরে আটকে রয়েছেন, সে বিষয়ে স্পষ্ট তথ্য প্রকাশ করেনি চিন প্রশাসন।উল্লেখ্য, চিনে কয়লাখনিতে দুর্ঘটনা প্রায়ই ঘটে থাকে। শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে একাধিক বিধিনিষেধ ও নিরাপত্তা নীতি চালু করা হলেও প্রাণহানির ঘটনা পুরোপুরি রোধ করা সম্ভব হয়নি। এই ঘটনার পর ফের খনি নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

Author

আরো পড়ুন:  অস্কারের ৯৭ বছরের খরা কাটল: সেরা সিনেমাটোগ্রাফার হিসেবে ইতিহাস গড়লেন অটাম ডুরাল্ড আরকাপাউ
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments