back to top
Sunday, July 26, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতিদুর্গাপুর পুরসভার স্টোরে হঠাৎ পরিদর্শনে মন্ত্রী অগ্নিমিত্রা পাল, স্টোররুমে নষ্ট হচ্ছে অসংখ্য...

দুর্গাপুর পুরসভার স্টোরে হঠাৎ পরিদর্শনে মন্ত্রী অগ্নিমিত্রা পাল, স্টোররুমে নষ্ট হচ্ছে অসংখ্য সাফাই গাড়ি ও হাজার হাজার সাফাই সরঞ্জাম

পশ্চিমবঙ্গের শিল্পশহর দুর্গাপুর (Durgapur) মানেই উন্নয়নের নানা গল্প। কিন্তু সেই উন্নয়নের আড়ালে যে কত বড় বিশৃঙ্খলা লুকিয়ে রয়েছে, তা সম্প্রতি প্রকাশ্যে এল মন্ত্রী অগ্নিমিত্রা পালের (Agnimitra Paul) এক আকস্মিক পরিদর্শনের মাধ্যমে। শুক্রবার অর্থাৎ ৫ ই জুন,দুর্গাপুর পুরসভার (Durgapur Municipal Corporation) স্টোররুম পরিদর্শনে তিনি যে পরিস্থিতির সম্মুখীন হলেন, তা কেবল আশ্চর্যজনক নয়, রীতিমতো উদ্বেগজনক।

আসানসোল পুরনিগমের কালিপাহাড়ি স্টোররুমের ভেতরে মজুত করে রাখা আছে আধুনিক সাফাই গাড়ি আর সরঞ্জাম যা স্টোররুমে থেকে থেকে বিগত কয়েক বছর না ব্যবহারের ফলে নষ্ট হচ্ছে। এই সমস্ত কেনা হয়েছিল নির্মল বাংলা প্রকল্পের কোটি কোটি টাকা দিয়ে।

আর এই দৃশ্য দেখেই ক্ষোভ প্রকাশ করেছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি বলেন ” স্টোরে প্রায় দুই হাজার জোড়া গামবুট বা সুরক্ষামূলক জুতো মজুত থাকা সত্ত্বেও, পুরনিগমের সাফাইকর্মীদের কোনো গ্লাভস, জুতো বা বর্ষাতি ছাড়াই খালি পায়ে কিংবা সাধারণ চটি পরে নর্দমার আবর্জনা পরিষ্কার করতে হচ্ছে” ।

স্টোরের ভেতর ছিলো ময়লা তোলার গাড়ি, বর্জ্য বহনের সাইকেল ভ্যান ,স্প্রিংক্লার গাড়ি এছাড়াও অসংখ্য ময়লা ফেলা ডাস্টবিন। অধিকারীরা অজুহাত হিসেবে বিএস-৩ ইঞ্জিন সংক্রান্ত নিয়মের কথা বলেন। কিন্তু এই অজুহাত কে সম্পূর্ণ প্রত্যাখ্যান করে আগ্নিমিত্রা পাল প্রশ্ন করেন কেনো এই ভাবে এত বছর ধরে টেন্ডার ডেকে মাল ফেলে রাখা হয়েছে। তিনি কটাক্ষের সুরে এও বলেন “সুরক্ষার সামগ্রী কর্মীদের না দিয়ে কি কাউন্সিলাররা বর্ষাকালে পরবেন বলে রেখে দেওয়া হয়েছিল?”

তিনি স্টোরে মজুত সমস্ত মালের তালিকা দেখতে চান সাথে এই ঘটনাটি ক্ষতিয়ে দেখার ঈঙ্গিত দেন।

Author

আরো পড়ুন:  ২০০ পার নিশ্চিত’, বুথফেরত সমীক্ষা উড়িয়ে তৃণমূলের লড়াইয়ের ডাক মমতা–অভিষেকের
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments