back to top
Sunday, September 20, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeকলকাতাচাকরির দাবিতে রণক্ষেত্র দমদমের কারখানা, হিংসায় আহত একাধিক

চাকরির দাবিতে রণক্ষেত্র দমদমের কারখানা, হিংসায় আহত একাধিক

Ankita Mondal: চাকরির দাবিকে কেন্দ্র করে শুক্রবার সকালে রণক্ষেত্রের চেহারা নিল দমদমের একটি বেসরকারি কারখানা। কারখানার গেটের সামনে বিক্ষোভ, বচসা এবং পরে হাতাহাতিতে উত্তেজনা ছড়ায় এলাকায়। এই ঘটনায় কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই ওই কারখানায় স্থানীয় যুবকদের চাকরির দাবি জানানো হচ্ছিল। অভিযোগ, বারবার জানানো সত্ত্বেও কর্তৃপক্ষ কোনও পদক্ষেপ নেয়নি। এর প্রতিবাদে শুক্রবার সকালে কারখানার সামনে জড়ো হন প্রায় ৩০-৪০ জন যুবক।
প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রথমে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ চলছিল। পরে কারখানার নিরাপত্তারক্ষীদের সঙ্গে বচসা বাধে আন্দোলনকারীদের। সেই বচসা থেকেই হাতাহাতি এবং ধাক্কাধাক্কি শুরু হয়। কারখানার ভিতরে থাকা সামগ্রী ভাঙচুর করা হয় বলেও অভিযোগ উঠেছে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমদম থানার পুলিশ। বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

Author

আরো পড়ুন:  ড্রোনের আলোয় আলোকিত হবে কলকাতার আকাশ, যোগ দিবসকে ঘিরে তিন দিনের মহোৎসব
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments