back to top
Monday, September 21, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতিথানায় হাজিরার পরই বড় ঘোষণা, উপনির্বাচনে প্রচার করবেন না হুমায়ুন

থানায় হাজিরার পরই বড় ঘোষণা, উপনির্বাচনে প্রচার করবেন না হুমায়ুন

Ankita Mondal: অডিও-কাণ্ডে তলবের পর আজ বহরমপুর থানায় হাজিরা দিলেন হুমায়ুন। এদিন সকাল ১১টা নাগাদ তিনি lআইনজীবীকে সঙ্গে নিয়ে থানায় আসেন। প্রায় দু’ঘণ্টা ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় বলে পুলিশ সূত্রে খবর।

সম্প্রতি একটি অডিও ক্লিপ ভাইরাল হওয়ার পর থেকেই বিতর্ক শুরু হয়। ওই অডিওতে হুমায়ুনের গলা রয়েছে বলে অভিযোগ ওঠে। যদিও হুমায়ুন প্রথম থেকেই দাবি করেছেন, অডিওটি ভুয়ো এবং তাকে ফাঁসানো হচ্ছে। এই ঘটনায় পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে তাকে থানায় হাজিরা দেওয়ার নোটিস পাঠায়।

থানা থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে হুমায়ুন বলেন, “আমি আইনকে সম্মান করি, তাই হাজিরা দিতে এসেছি। পুলিশ আমাকে যা জিজ্ঞাসা করেছে, আমি সব প্রশ্নের উত্তর দিয়েছি। কিন্তু আমি আশঙ্কা করছি আমাকে মিথ্যে মামলায় গ্রেফতার করা হতে পারে।”

এর পাশাপাশি তিনি একটি বড় ঘোষণাও করেন। হুমায়ুন জানান, এই পরিস্থিতিতে তিনি আসন্ন উপনির্বাচনে কোনও রকম প্রচার করবেন না।

তিনি বলেন, “যেভাবে আমাকে হেনস্থা করা হচ্ছে, এর প্রতিবাদে আমি উপনির্বাচনের প্রচার থেকে নিজেকে সরিয়ে নিচ্ছি। আমি কোনও দলের হয়ে প্রচার করব না।”

তার এই ঘোষণার পর রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে। পুলিশ জানিয়েছে, অডিওটি ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট এলেই পরবর্তী পদক্ষেপ করা হবে।

Author

আরো পড়ুন:  ভূমিকম্পে রঙ্গরসিকতায় কাঁপল সামাজিক মাধ্যমের দেওয়ালও
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments