back to top
Tuesday, October 13, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeবিশ্বভবিষ্যতে সংখ্যালঘুদের অস্তিত্ব টিকিয়ে রাখা নিয়ে বাংলাদেশ ঐক্য পরিষদের শঙ্কা

ভবিষ্যতে সংখ্যালঘুদের অস্তিত্ব টিকিয়ে রাখা নিয়ে বাংলাদেশ ঐক্য পরিষদের শঙ্কা

অশোক সেনগুপ্ত

বিএনপিসহ রাজনৈতিক দলসমূহের নির্বাচনী ইশতেহারে সংখ্যালঘুদের স্বার্থ ও অধিকার নিশ্চিতকরণের বিষয়টি উপেক্ষিত থাকায় শনিবার বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষ গভীর ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছে।

রাতে সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ এই প্রতিবেদককে জানান, বিএনপি-সহ দেশের প্রায় সকল রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহারে সংবিধানের রাষ্ট্রীয় মৌলনীতি থেকে ‘ধর্মনিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতা’ বিলোপের পথ ধরেছে। দেশের এক-দশমাংশ ধর্মীয়-জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীর স্বার্থ ও অধিকার এবং তাঁদের নিরাপত্তা নিশ্চিতের বিষয়টি সামগ্রিকভাবে উপেক্ষিত রয়েছে। এতে আমরা গভীর ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছি।

পরন্তু বিএনপি’র মহাসচিব জনাব ফখরুল ইসলাম আলমগীর ‘আল জাজিরা’-র সাথে সাম্প্রতিক সাক্ষাৎকারে সংখ্যালঘু জনগোষ্ঠীকে লক্ষ্য করে পরিচালিত সাম্প্রদায়িক হিংসকে ‘নিছক রাজনৈতিক বিষয়’ বলে উল্লেখ করে লঘু করে দেখানোর প্রবণতা দেখিয়েছেন।

ঐক্য পরিষদ এতে গভীর ক্ষোভ ও তীব্র নিন্দা প্রকাশ করেছে। নির্বাচনী প্রচারণায় মৌখিকভাবে নিরাপত্তার অভয়দান সংখ্যালঘু জনমনে কোনভাবে আস্থা ও আশা জাগাতে পারছে না।

আসন্ন সংসদ নির্বাচনের প্রাক্কালে রাজনৈতিক দল ও জোটসমূহের সংখ্যালঘু জনগোষ্ঠীর প্রতি এহেন নির্মম উপেক্ষা ও অবহেলা নিশ্চিতভাবেই আমাদের হতাশ করেছে। ভবিষ্যতে সংখ্যালঘুদের অস্তিত্ব টিঁকিয়ে রাখার ক্ষেত্রে বড় ধরণের চ্যালেঞ্জ সৃষ্টি হয়েছে। এর নেতিবাচক প্রভাব নির্বাচনে প্রতিফলিত হলে এজন্যে তাদের কোনভাবেই দায়ী করা যাবে না।

Author

আরো পড়ুন:  Iran War: ৪৮ ঘণ্টার আল্টিমেটাম! ট্রাম্পের হুমকির জবাবে হরমুজ নিয়ে তেহরানের রণহুঙ্কার!!
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments