back to top
Wednesday, May 13, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
HomeবিনোদনUncategorizedফোনে কথা মোদী-ট্রাম্পের, দ্বিপাক্ষিক সম্পর্ক ও হরমুজ প্রণালীর নিরাপত্তা নিয়ে জোর আলোচনা

ফোনে কথা মোদী-ট্রাম্পের, দ্বিপাক্ষিক সম্পর্ক ও হরমুজ প্রণালীর নিরাপত্তা নিয়ে জোর আলোচনা

ভারতের (India) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) এবং মার্কিন যুক্তরাষ্ট্রের (United States of America) প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)-এর মধ্যে এক অত্যন্ত তাৎপর্যপূর্ণ ফোনালাপ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬ তারিখ রাতে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে এই গুরুত্বপূর্ণ কথোপকথনের বার্তা দিয়েছেন খোদ নমো। এই ফোনালাপে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করার পাশাপাশি আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু, বিশেষ করে পশ্চিম এশিয়ার (West Asia) পরিস্থিতি নিয়ে গভীরভাবে আলোচনা হয়েছে।

​নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে মোদী জানিয়েছেন, “আমার বন্ধু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে একটি ফোন পেয়েছি।” এই ফোনালাপে দুই নেতা বিভিন্ন ক্ষেত্রে তাদের দ্বিপাক্ষিক সহযোগিতার উল্লেখযোগ্য অগ্রগতির পর্যালোচনা করেছেন। ভারত এবং আমেরিকার মধ্যে যে ‘কম্প্রিহেনসিভ গ্লোবাল স্ট্র্যাটেজিক পার্টনারশিপ’ (Comprehensive Global Strategic Partnership) বা ব্যাপক বিশ্বব্যাপী কৌশলগত অংশীদারিত্ব রয়েছে, তা সমস্ত ক্ষেত্রেই আরও শক্তিশালী ও প্রসারিত করার বিষয়ে তারা প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন বলে জানা গিয়েছে।

তিনি তার পোস্টে বলেন”আমার বন্ধু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে একটি ফোন কল পেলাম। আমরা বিভিন্ন ক্ষেত্রে আমাদের দ্বিপাক্ষিক সহযোগিতার উল্লেখযোগ্য অগ্রগতি পর্যালোচনা করেছি। আমরা সবক্ষেত্রে আমাদের সামগ্রিক বিশ্ব কৌশলগত অংশীদারিত্বকে (Comprehensive Global Strategic Partnership) আরও শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়েও আলোচনা করেছি এবং হরমুজ প্রণালী উন্মুক্ত ও সুরক্ষিত রাখার গুরুত্বের ওপর জোর দিয়েছি।”

সাম্প্রতিক বছরগুলোতে প্রতিরক্ষা, অত্যাধুনিক প্রযুক্তি, বাণিজ্য এবং মহাকাশ গবেষণার মতো একাধিক সেক্টরে নয়াদিল্লির (New Delhi) ও ওয়াশিংটনের (Washington) মধ্যে পারস্পরিক সহযোগিতা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। এই ফোনালাপ সেই ধারাবাহিকতাকে ভবিষ্যতে আরও এগিয়ে নিয়ে যাওয়ার একটি স্পষ্ট ইঙ্গিত বহন করছে।

Author

আরো পড়ুন:  পাপের ঘড়া পূর্ণ', আসানসোল থেকে বাংলায় ডবল ইঞ্জিন সরকারের বার্তা প্রধানমন্ত্রীর
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments