back to top
Wednesday, May 13, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতিচাঁচলের সভা থেকে তীব্র আক্রমণ জানালেন রাহুল গান্ধী, কেন্দ্র-রাজ্য উভয় সরকারকে নিশানা

চাঁচলের সভা থেকে তীব্র আক্রমণ জানালেন রাহুল গান্ধী, কেন্দ্র-রাজ্য উভয় সরকারকে নিশানা

নিজস্ব সংবাদদাতা :মালদার চাঁচলের কলম বাগানে মঙ্গলবার দলীয় প্রার্থীদের সমর্থনে আয়োজিত নির্বাচনী সভা থেকে কেন্দ্র ও রাজ্য সরকারকে একযোগে তীব্র আক্রমণ জানালেন লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বক্তব্যের শুরুতেই তিনি উপস্থিত জনতার উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়ে দেন—বিজেপি, তৃণমূল নাকি উভয় দলের প্রতিই ক্ষোভ রয়েছে? জনতার তরফে ‘উভয়’ উত্তর মেলাতেই তিনি দুই শাসক দলকেই নিশানা করেন।সভায় তিনি অভিযোগ করেন, কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার বিভাজনের রাজনীতি করছে, আর রাজ্যে তৃণমূল সরকার দুর্নীতিতে জড়িয়ে পড়েছে। তাঁর দাবি, দেশের গণতন্ত্র ও সংবিধান রক্ষার লড়াইয়ে কংগ্রেসই একমাত্র শক্তি।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-কে কড়া ভাষায় আক্রমণ করে তিনি বলেন, দেশের স্বার্থ বিসর্জন দেওয়া হয়েছে আন্তর্জাতিক বাণিজ্য চুক্তিতে। একইসঙ্গে তিনি অভিযোগ তোলেন যে, বিভিন্ন গোপন তথ্য তথাকথিত ‘এপস্টাইন ফাইল’-এ লুকিয়ে রয়েছে এবং সেই প্রসঙ্গে তিনি ডোনাল্ড ট্রাম-এর নামও উল্লেখ করেন। যদিও এই দাবিগুলি রাজনৈতিক বক্তব্যের অংশ হিসেবেই উঠে আসে।এদিন বি.আর আম্বেদকর-এর প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, সংবিধান, ঐক্য ও ভ্রাতৃত্বের আদর্শ আজ বিপদের মুখে। তাঁর অভিযোগ, ভোটার তালিকা থেকে অন্যায়ভাবে নাম বাদ দেওয়া হচ্ছে, যা সম্পূর্ণ অসাংবিধানিক। কংগ্রেস ক্ষমতায় এলে সেই সমস্ত নাম পুনরায় অন্তর্ভুক্ত করা হবে বলেও আশ্বাস দেন তিনি।রাজ্যের শাসক দলকেও একহাত নিয়ে তিনি বলেন, তৃণমূল সরকারের আমলে বাংলায় বেকারত্ব বেড়েছে, ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ‘সিন্ডিকেট রাজ’ কায়েম হয়েছে। কেন্দ্র ও রাজ্য—দুই স্তরেই সাধারণ মানুষ সমস্যার মুখে পড়ছেন বলে দাবি তাঁর।সবশেষে তিনি আহ্বান জানান, কংগ্রেস প্রার্থীদের জয়ী করে বিধানসভায় পাঠাতে এবং রাজ্যে কংগ্রেস সরকার গঠনের পথ সুগম করতে।

Author

আরো পড়ুন:  Ramkrishna Paramhansa Deb: রামকৃষ্ণ দেবের জন্ম তিথিতে সম্বোধন ঘিরে বিতর্ক, মোদীর পোস্টে আপত্তি মমতার
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments