back to top
Tuesday, October 13, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতিনির্বাচন সদনের পথে পুলিশের ব্যারিকেড, আটক রাহুল-প্রিয়ঙ্কা-অভিষেক-অখিলেশ! আকাশবাণী ভবনের সামনে রাস্তায় বসে...

নির্বাচন সদনের পথে পুলিশের ব্যারিকেড, আটক রাহুল-প্রিয়ঙ্কা-অভিষেক-অখিলেশ! আকাশবাণী ভবনের সামনে রাস্তায় বসে INDIA জোট

Ankita Mondal: ফের রাজধানীতে হাইভোল্টেজ নাটক। নির্বাচন কমিশনের সদর দফতর নির্বাচন সদন অভিযানের পথেই আটকানো হল বিরোধী INDIA জোটের সাংসদদের। আটক করা হল রাহুল গান্ধী, প্রিয়ঙ্কা গান্ধী, অখিলেশ যাদব, অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ একাধিক শীর্ষ নেতাকে। এরপরই রাস্তায় বসে বিক্ষোভ দেখালেন বিরোধী সাংসদেরা।

আজ সোমবার দুপুরে সংসদের মকর দ্বার থেকে নির্বাচন সদনের দিকে মিছিল শুরু করেন INDIA জোটের সাংসদেরা। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে এবং ভোটার তালিকায় কারচুপি ও ফর্ম ৬ নিয়ে অনিয়মের অভিযোগে এই অভিযান ছিল।

মিছিলটি পার্লামেন্ট স্ট্রিটে আকাশবাণী ভবন এবং নীতি আয়োগের অফিসের কাছে পৌঁছতেই পুলিশ ব্যারিকেড দিয়ে আটকে দেয়।

পুলিশি বাধা পেয়েই রাস্তায় বসে পড়েন বিরোধী সাংসদেরা। প্রতিবাদে স্লোগান ওঠে – “BJP hai CEC hai”, “ভোট চোর, গদি ছোড়”, “Democracy not for sale”।

পরিস্থিতি আরও উত্তপ্ত হয় যখন রাহুল গান্ধী এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় পুলিশের ব্যারিকেড টপকে যান। হাতে তেরঙ্গা নিয়ে ব্যারিকেডের উপর উঠে পড়েন তারা।

অন্যদিকে প্রিয়ঙ্কা গান্ধীকে আটক করে পুলিশ বাসে তোলা হয়। কিন্তু কিছুক্ষণ পর তিনি বাস থেকে নেমে ফের রাহুল গান্ধীর পাশে আকাশবাণী ভবনের গেটের কাছে অবস্থান নেন।

পুলিশ সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, তৃণমূলের ডেরেক ও’ব্রায়েন, অভিষেক বন্দ্যোপাধ্যায়, সিপিএমের জন ব্রিটাস-সহ একাধিক সাংসদকে আটক করে বাসে তুলে নিয়ে যায়।এই ঘটনায় সংসদ চত্বরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

Author

আরো পড়ুন:  বন্ধুত্বের এই করমর্দন, বড়ই আজব বেশ—শুল্কের চাপে পড়বে কি কৃষকের জান শেষ?"
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments