back to top
Sunday, October 25, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতিভোট-চুরি’র প্রতিবাদে রাহুলের সমাবেশে শিখ-আবেগে আঘাত! ১ নভেম্বরের র‍্যালি নিয়ে BJP-র বিস্ফোরক...

ভোট-চুরি’র প্রতিবাদে রাহুলের সমাবেশে শিখ-আবেগে আঘাত! ১ নভেম্বরের র‍্যালি নিয়ে BJP-র বিস্ফোরক আক্রমণ

Ankita Mondal: BJP riot salvo at vote-theft rally: Party invokes ‘Sikh sentiments’ to slam Rahul campaign। ভোট-চুরির অভিযোগে INDIA জোটের র‍্যালি ঘিরে এবার ১৯৮৪-র দাঙ্গার প্রসঙ্গ টেনে আনল বিজেপি।

শনিবার বিজেপির সদর দফতরে সাংবাদিক বৈঠক করেন প্রাক্তন কেন্দ্রীয় আইনমন্ত্রী এবং সাংসদ রবিশঙ্কর প্রসাদ। তাঁর অভিযোগ, “রাহুল গান্ধী পরিকল্পিতভাবে শিখ সম্প্রদায়ের ক্ষতে নুনের ছিটে দিতে ১ নভেম্বরেই র‍্যালি করতে চাইছেন।”

প্রসঙ্গত, INDIA জোট ১ নভেম্বর দিল্লির রামলীলা ময়দানে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং SIR-এ অনিয়মের অভিযোগে একটি বড় সমাবেশের ডাক দিয়েছে।

রবিশঙ্কর প্রসাদ বলেন, “অনেক INDIA জোটের শরিকই এই তারিখে র‍্যালি করতে রাজি নয়, তারা তারিখ পেছাতে চায়। কিন্তু রাহুল গান্ধী জেদ ধরে আছেন। রাহুল গান্ধীর মধ্যে নৈরাজ্যবাদী এবং মাওবাদী মানসিকতা রয়েছে। কেন তিনি ১ নভেম্বরেই বিশৃঙ্খলা তৈরি করতে চান?”

বিজেপির দাবি, ১ নভেম্বর হল ১৯৮৪ সালের শিখ-বিরোধী দাঙ্গার বার্ষিকী। সেই দিনে র‍্যালি করে কংগ্রেস শিখদের আবেগে আঘাত দিতে চাইছে।

রবিশঙ্কর প্রসাদ আরও বলেন, একটি ব্যবসায়ী সংগঠনও রাহুল গান্ধীর কাছে আবেদন জানিয়েছে যাতে দীপাবলির ব্যবসার ক্ষতি না হয়, সেই জন্য র‍্যালি পিছিয়ে দেওয়া হয়।

রাজনৈতিক মহলের মতে, সামনেই পাঞ্জাব বিধানসভা নির্বাচন। সেখানে কংগ্রেস বিজেপির প্রধান প্রতিদ্বন্দ্বী। তাই শিখ ভাবাবেগকে কাজে লাগিয়ে রাহুলের ভোট-চুরি ক্যাম্পেনকে আক্রমণ করছে বিজেপি।

Author

আরো পড়ুন:  প্রকাশিত হলো বিজেপি-র ‘যুবশক্তি ভরসা কার্ড’
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments