Ankita Mondal: কে পাবে তৃণমূলের প্রতীক? বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট, ঋতব্রত গোষ্ঠীর আবেদন শুনে বিচারপতি বললেন… জোড়াফুল কার, তা নিয়ে জটিলতা আরও বাড়ল।
আজ, ২৬ অক্টোবর, সোমবার সুপ্রিম কোর্টে ছিল তৃণমূলের নাম ও প্রতীক মামলার শুনানি।আজ ছিল হলফনামা জমা দেওয়ার শেষ দিন। কিন্তু ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন ‘গণতান্ত্রিক তৃণমূল’ শিবির সুপ্রিম কোর্টে আরও ২ সপ্তাহ সময় চেয়ে আবেদন করে।
এর বিরোধিতা করে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল গোষ্ঠী। তাদের পক্ষে সওয়াল করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য ছিল, ঋতব্রত গোষ্ঠীকে যদি অতিরিক্ত সময় দেওয়া হয়, তাহলে তাঁদেরও পাল্টা বক্তব্য পেশ করার জন্য সময় দিতে হবে।
দুই পক্ষের বক্তব্য শোনার পর সুপ্রিম কোর্ট জানিয়েছে:
- ঋতব্রত গোষ্ঠীকে নথি ও হলফনামা জমা দেওয়ার জন্য অতিরিক্ত ১০ দিন সময় দেওয়া হল।
- ঋতব্রত গোষ্ঠী হলফনামা জমা দেওয়ার ১০ দিন পরে পাল্টা হলফনামা দিতে পারবে মমতা-তৃণমূল।
এর আগে নির্বাচন কমিশন একটি অন্তর্বর্তী আদেশে দুই গোষ্ঠীকেই তৃণমূলের নাম এবং জোড়াফুল প্রতীক ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করে। কমিশন জানিয়েছিল:
- মমতা বন্দ্যোপাধ্যায়ের গোষ্ঠীকে দেওয়া হয়েছে — নাম: ‘মমতা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস’, প্রতীক: ‘ফুটবল প্লেয়ার’।
- ঋতব্রত গোষ্ঠীকে দেওয়া হয়েছে — নাম: ‘ডেমোক্রেটিক তৃণমূল কংগ্রেস’, প্রতীক: ‘খাম’।
এর বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে মামলা করেন (ডায়েরি নং ৫৮০০৫/২০২৬)। সেই মামলাতেই সুপ্রিম কোর্ট কমিশনকে ৪ মাসের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বলেছে।
এখন দেখার, শেষ পর্যন্ত জোড়াফুল কার হাতে থাকে — কালীঘাটের, না ঋতব্রত শিবিরের।

Recent Comments