back to top
Wednesday, November 25, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতিমানুষের ভরসা ফেরাতে অপ্রিয় কাজ করতেই হবে পুলিশকে!’ গাইঘাটা এনকাউন্টার নিয়ে রাখঢাক...

মানুষের ভরসা ফেরাতে অপ্রিয় কাজ করতেই হবে পুলিশকে!’ গাইঘাটা এনকাউন্টার নিয়ে রাখঢাক না করেই বিস্ফোরক দিলীপ

Ankita Mondal: ‘মানুষের ভরসা ফেরাতে কিছু অপ্রিয় কাজ পুলিশকে করতে হবে’! গাইঘাটা ‘এনকাউন্টার’ নিয়েও রাখঢাক নেই দিলীপের। বারুইপুরের পর গাইঘাটায় কিশোরী ধর্ষণ ও খুনে ধৃতের পুলিশের গুলিতে মৃত্যু ঘিরে উত্তাল রাজ্য রাজনীতি, আর তাতেই সরাসরি পুলিশের পাশে দাঁড়ালেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ।

গাইঘাটায় এক কিশোরীকে ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্ত প্রহ্লাদ দাসকে গ্রেপ্তার করেছিল পুলিশ। পুলিশের দাবি, তদন্তের সময় পালানোর চেষ্টা করলে পুলিশ গুলি চালায় এবং তাতেই তার মৃত্যু হয়। বিরোধীরা একে ‘ভুয়ো এনকাউন্টার’ বলে দাবি করছে।

মঙ্গলবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী দিলীপ ঘোষ বলেন,
“পুলিশকে মানুষকে ন্যায় দিতে হবে। মানুষ তাঁদের ওপর ভরসা রাখতে ভুলে গেছে। ভরসা ফিরিয়ে আনতে গেলে পুলিশকে কিছু অপ্রিয় কাজ করতে হবে।”

তাঁর আরও সংযোজন, “আইনের ওপরে কেউ নেই। রাজ্যে দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলার সঠিক পরিবেশ না থাকায় অপরাধীদের মনে কোনও ভয় ছিল না। তাই অপরাধ দমনে পুলিশকে কঠোর হতে হবে।”

এর সাড়ে তিন মাস আগেও বারুইপুরের এনকাউন্টারের পর একই সুরে কথা বলেছিলেন দিলীপ ঘোষ। এবারও তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, সাধারণ মানুষের কাছে পুলিশের প্রতি হারানো ভরসা ফিরিয়ে আনতে এবং দ্রুত ন্যায় দিতে প্রশাসনকে কিছু কঠোর ও অপ্রিয় কাজ করতেই হবে।

তাঁর এই মন্তব্যে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে উঠেছে। বিরোধীদের প্রশ্ন, তাহলে কি রাজ্যে এনকাউন্টার কালচারকে সরকারিভাবে সমর্থন করা হচ্ছে?

যদিও দিলীপ ঘোষের সাফ কথা, “আইন ভাঙলে এমনই পরিণতি হবে।”

Author

আরো পড়ুন:  ইরানের পরমাণু প্রধানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ আমেরিকার
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments