Ankita Mondal: নিউ মার্কেটের হোটেলে অগ্নিকাণ্ডে অভিযুক্ত আবু জ়ফরের স্ত্রী সবাকে শিবপুর থেকে গ্রেফতার করল পুলিশ। হোটেল শিখা ইন কাণ্ডে এটি তৃতীয় গ্রেফতার।
গত মঙ্গলবার মধ্যরাতে নিউ মার্কেটের মির্জা গালিব স্ট্রিটের পাঁচতলা বাড়ির তিনতলায় অবস্থিত ১১০০ বর্গফুটের হোটেল ‘শিখা ইন’-এ ভয়াবহ আগুন লাগে। সেই সময় হোটেলে বাংলাদেশি পর্যটক সহ অনেকেই ঘুমিয়ে ছিলেন। এই ঘটনায় ৯ জন বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয় বলে জানা যায়, যারা মূলত চিকিৎসার জন্য কলকাতায় এসেছিলেন।
পুলিশ তদন্তে জানতে পারে :
- হোটেলের আসল মালিক — বীরেশ্বর মিত্র। তিনি ঘটনার পর থেকেই পলাতক ছিলেন। পরে ২২ আগস্ট তাঁকে বেহালার বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
• জেরায় বীরেশ্বর জানান, তিনি হোটেলটি মাসিক ৪০,০০০ টাকার চুক্তিতে আবু জফর নামে এক ব্যক্তিকে ইজারা দিয়েছিলেন। আবু জোড়াসাঁকোর বাসিন্দা।
.পুলিশ আবু জফরকে বুধবার এন্টালি মার্কেট এলাকা থেকে আটক করে এবং পরে গ্রেফতার করে।
- জেরায় আবু জানায়, ইজারাটি তাঁর স্ত্রী সবা জফরের নামেও রয়েছে।
সবা জফর এতদিন পলাতক ছিলেন। অবশেষে বুধবার হাওড়ার শিবপুর থেকে তাঁকে গ্রেফতার করে কলকাতা পুলিশের ডিটেকটিভ ডিপার্টমেন্ট।
পুলিশের দাবি, স্ত্রীর নামে হোটেল লিজ নেওয়া হলেও তা দেখাশোনা করতেন আবু নিজেই। হোটেলে কোনও অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না, ছিল না কোনও নিয়ম।
এই ঘটনার পর দমকল নিউ মার্কেট এলাকার ১৭টি হোটেলকে শো-কজ করেছে এবং ১১টি হোটেল বন্ধ করার নির্দেশ দিয়েছে।
পুলিশ ইতিমধ্যেই এই ঘটনায় ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারায় মামলা রুজু করেছে এবং তদন্ত চলছে।

Recent Comments