back to top
Saturday, November 7, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতিরামলীলা ময়দানের ভিড় নিয়ে এআই বিতর্ক, রিজিজুর খোঁচায় ড্রোন-ছবি নিয়ে পাল্টা কংগ্রেস

রামলীলা ময়দানের ভিড় নিয়ে এআই বিতর্ক, রিজিজুর খোঁচায় ড্রোন-ছবি নিয়ে পাল্টা কংগ্রেস

Susmita Das: দিল্লির রামলীলা ময়দানে বিরোধী জোট ‘ইন্ডিয়া’র সমাবেশে জনসমাগম নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। ভিড়ের ছবি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি করে প্রচার করা হয়েছে বলে কংগ্রেসকে নিশানা করলেন কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। রবিবার এক্স-এ একটি ছবি পোস্ট করে তিনি কটাক্ষ করেন, রামলীলা ময়দানকে কানায় কানায় পূর্ণ দেখাতে কংগ্রেসের ‘এআই-নির্মিত’ ছবিটিও ঠিকভাবে তৈরি করা হয়নি। তাঁর এই মন্তব্য ঘিরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।

গত ১ নভেম্বর দিল্লির রামলীলা ময়দানে ভোটার তালিকার অনিয়ম এবং বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-এর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে সমাবেশ করে বিরোধী জোট। উপস্থিত ছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ একাধিক বিরোধী নেতা। সমাবেশের আগে কংগ্রেসের তরফে ১০ লক্ষ মানুষের জমায়েতের দাবি করা হয়েছিল।

রিজিজুর অভিযোগের পাশাপাশি বিজেপি সাংসদ সম্বিত পাত্রও সমাবেশের ভিড় নিয়ে প্রশ্ন তোলেন। তাঁর দাবি, মাঠে রাখা ২৮ হাজার চেয়ারের মধ্যে নির্দিষ্ট সময়ে ৫ থেকে ৭ হাজার চেয়ার ফাঁকা ছিল। মাঠের প্রায় ৪০ শতাংশ জায়গাও খালি ছিল বলে দাবি করেন তিনি। পাল্টা কংগ্রেস নেতারা ড্রোনের মাধ্যমে তোলা ছবি ও ভিডিয়ো প্রকাশ করে সমাবেশে বিপুল জনসমাগমের দাবি করেছেন।

ফলে সমাবেশে প্রকৃত জনসমাগম কত ছিল, তা নিয়ে বিজেপি ও কংগ্রেসের মধ্যে রাজনৈতিক চাপানউতোর অব্যাহত।

Author

আরো পড়ুন:  হলদিয়া আদালতে মিলন, ‘কিছুই প্রত্যাহার করব না’ বার্তা; কংগ্রেস সমর্থকদের ভিড়ে সরগরম চত্বর
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments