back to top
Monday, September 14, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতিভোট গণনার আগে কালীমন্দিরে পুজো, জয়ের প্রার্থনায় বিজেপি প্রার্থী গোপাল চন্দ্র সাহা

ভোট গণনার আগে কালীমন্দিরে পুজো, জয়ের প্রার্থনায় বিজেপি প্রার্থী গোপাল চন্দ্র সাহা

সোমবার ভোট গণনাকে সামনে রেখে রবিবার ধর্মীয় আচার-অনুষ্ঠানের মাধ্যমে জয়ের প্রার্থনা করলেন মালদা বিধানসভার বিজেপি প্রার্থী গোপাল চন্দ্র সাহা। তৃণমূলের শাসন থেকে বাংলার মুক্তি কামনা করে তিনি পুরাতন মালদা ব্লকের সাহাপুরে অবস্থিত শ্রীশ্রী বাহির কালীর মন্দিরে পুজো দেন।

এদিন দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে ঢাকের বাদ্য আর পুরোহিতের মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে ভক্তিভরে কালীমাতার আরাধনায় অংশ নেন তিনি। পুজো উপলক্ষে মন্দির প্রাঙ্গণে ছিল উৎসবমুখর পরিবেশ।এই অনুষ্ঠানে গোপাল চন্দ্র সাহার পাশাপাশি উপস্থিত ছিলেন বিজেপি নেতা তাপস গুপ্ত, অজিত দাস, শংকর মণ্ডল, মুচিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান পলি দাস এবং সাহাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মাম্পি সাহা দাস সহ অন্যান্য নেতৃবৃন্দ।

পুজো শেষে প্রার্থী রক্ষাকালীর কাছে বিজেপির জয়ের প্রার্থনা করেন। তিনি আশাবাদী, মালদা বিধানসভায় বড় ব্যবধানে জয়লাভ করবে বিজেপি। একই সঙ্গে রাজ্যে বিজেপি সরকার গঠন করে ‘সুশাসন’ প্রতিষ্ঠার কথাও তুলে ধরেন তিনি।

Author

আরো পড়ুন:  ভোটগণনাকেন্দ্রে এক নজরদার ড্রোনের আত্মকথা
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments