back to top
Tuesday, April 14, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতিCandidates to file nominations on Monday: সোমবার রাজ্যের ১২ স্থানে বিজেপি-র ৫০...

Candidates to file nominations on Monday: সোমবার রাজ্যের ১২ স্থানে বিজেপি-র ৫০ কেন্দ্রের প্রার্থীর মনোনয়ন

সোমবার রাজ্যের ১২টি স্থানে বিজেপি-র ৫০টি বিধানসভা কেন্দ্রের প্রার্থীরা তাঁদের মনোনয়ন জমা দেবেন। এই প্রক্রিয়ায় ১২ জন নেতা সংশ্লিষ্ট সমাবেশের নেতৃত্ব দেবেন। রবিবার দলের তরফে এ কথা জানানো হয়েছে।

কৃষ্ণনগর সদর এসডিও অফিসে চারটি বিধানসভা কেন্দ্রের মনোনয়ন হবে। সেখানে নেতৃত্ব দেবেন জিতিন প্রসাদ। রানাঘাট এসডিও অফিসে তিনটি বিধানসভা কেন্দ্রের মনোনয়ন হবে। সেখানে নেতৃত্ব দেবেন সাংসদ জগন্নাথ সরকার এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

বনগাঁয় এসডিও অফিসে তিনটি বিধানসভা কেন্দ্রের মনোনয়ন হবে। সেখানে নেতৃত্ব দেবেন পুষ্কর সিং ধামি। বসিরহাট এসডিও অফিসে আটটি বিধানসভা কেন্দ্রের মনোনয়ন হবে। সেখানে নেতৃত্ব দেবেন সঞ্জয় শেঠ।

বারাসত জেলাশাসক দফতরে একটি বিধানসভা কেন্দ্রের মনোনয়ন হবে। সেখানে নেতৃত্ব দেবেন সন্দীপ ব্যানার্জি। বারাকপুর এসডিও অফিসে চারটি বিধানসভা কেন্দ্রের মনোনয়ন হবে। সেখানে নেতৃত্ব দেবেন
প্রাক্তন সাংসদ লকেট চ্যাটার্জি।

বিধাননগর এসডিও অফিসে একটি বিধানসভা কেন্দ্রের মনোনয়ন হবে। সেখানে নেতৃত্ব দেবেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী। কলকাতায় স্ট্র্যান্ড রোডে জেশপ বিল্ডিংয়ে চারটি বিধানসভা কেন্দ্রের মনোনয়ন হবে। সেখানে নেতৃত্ব দেবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

আলিপুর ট্রেজারি বিল্ডিংয়ে ছ’টি বিধানসভা কেন্দ্রের মনোনয়ন হবে। সেখানে নেতৃত্ব দেবেন বিপ্লব কুমার দেব। ক্যানিং এসডিও অফিসে চারটি বিধানসভা কেন্দ্রের মনোনয়ন হবে। সেখানে নেতৃত্ব দেবেন ডঃ সুকান্ত মজুমদার।

কাকদ্বীপ এসডিও অফিসে তিনটি বিধানসভা কেন্দ্রের মনোনয়ন হবে। সেখানে নেতৃত্ব দেবেন সাবিত্রী ঠাকুর। হাওড়া এসডিও অফিসে দু’টি বিধানসভা কেন্দ্রের মনোনয়ন হবে।

চুঁচড়ায় জেলাশাসক অফিসে পাঁচটি বিধানসভা কেন্দ্রের মনোনয়ন হবে। সেখানে নেতৃত্ব দেবেন শমীক ভট্টাচার্য। কাটোয়া এসডিও অফিসে দুটি বিধানসভা কেন্দ্রের মনোনয়ন হবে। সেখানে নেতৃত্ব দেবেন সৌমিত্র খান এবং সুনীল গুপ্ত।

Author

আরো পড়ুন:  Shamik Bhattacharya Slams State: “দীর্ঘদিন ধরে উত্তরবঙ্গ অবহেলিত”, রাজ্যকে কটাক্ষ শমীক ভট্টাচার্যর
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments