back to top
Thursday, June 11, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতিনোটা-চিহ্ণে ভোট দেওয়ার আবেদন ‘দি ক্যালকাটা হাউস ওনার্স অ্যাসোসিয়েশন’-এর

নোটা-চিহ্ণে ভোট দেওয়ার আবেদন ‘দি ক্যালকাটা হাউস ওনার্স অ্যাসোসিয়েশন’-এর

কলকাতা, ২০ এপ্রিল (হি স)। গৃহমালিকদের সমস্যা দূর করতে সরকারের অনীহার প্রতিবাদ জানাতে সবাইকে নোটা-চিহ্ণে ভোট দেওয়ার আবেদন করল ‘দি ক্যালকাটা হাউস ওনার্স অ্যাসোসিয়েশন’। সোমবার কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে এ কথা ঘোষণা করেন সংগঠনের সম্পাদক সুকুমার রক্ষিত।

তিনি জানিয়েছেন, সামনে বিধানসভার নির্বাচন। বিভিন্ন রাজনৈতিক দল তাঁদের কর্মসূচি ও ইস্তাহারকে সামনে রেখে প্রচার চালাচ্ছে। কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে, যে কোনও রাজনৈতিক দলের কর্মসূচি ও ইস্তাহারে পশ্চিমবঙ্গের গৃহমালিকদের নানা সমস্যার সমাধানের জন্য কোনও প্রতিশ্রুতি বা ভাবনাচিন্তার স্বাক্ষর নেই।

দীর্ঘদিন ধরে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ নানা দাবি তুলে ধরার চেষ্টা করা হলেও সরকারি দল বা বিরোধী পক্ষ — কারুর কাছেই তা বিবেচনা যোগ্য বলে মনে হচ্ছে না। এই পরিস্থিতিতে কলকাতা বাড়িওয়ালা সমিতির পক্ষ থেকে নোটায় ভোট দিতে অনুরোধ করা হচ্ছে ।

দয়া করে মনে রাখবেন—

১) কোনও রাজনৈতিক দল সম্পত্তির অধিকারকে মৌলিক ও নিরঙ্কুশ করতে চায় না। তারা আইনি ও বেআইনি পথে সম্পত্তির অধিকারে হস্তক্ষেপ করে।২) পুরকর আইনের পরিবর্তন করে বাড়িওয়ালাদের ঘাড়ে বোঝা চাপানো হয়েছে। বাম আমলে যা শুরু হয়েছিল, তৃণমূল আমলে তা হুবহু অনুসরণ করা হচ্ছে। এই কর ব্যবস্থা প্রোগ্রেসিভ নয়, রিগ্রেসিভ ও একপেশে। বিজেপি শাসিত রাজ্যেও এই একই ধরনের কাণ্ড হচ্ছে।৩) বাহুবলী বহিরাগতরা বিধবার সম্পত্তি কেড়ে নিচ্ছে। গোটা কলকাতা জুড়ে চলছে এই তান্ডব। পুলিশ ও পুরপ্রশাসন তাদের ন্যায্য ভূমিকা পালনে ব্যর্থ।৪) আদালতগুলিতে দীর্ঘসূত্রতা বিচার পাওয়ার অন্তরায়। সব সরকারই হাত পা গুটিয়ে বসে আছে।৫) বাজারদরের সঙ্গে সামঞ্জস্য রেখে ভাড়ার হার পরিবর্তনে সবার আপত্তি। ৬) বস্তাপচা রেন্ট কন্ট্রোল ব্যবস্থা টিঁকিয়ে রেখে বাড়িওয়ালার কোটি কোটি টাকা আত্মসাৎ করা হচ্ছে।৭) পুলিশ – প্রোমোটার- সিন্ডিকেট – রাজনৈতিক নেতাদের চক্র নিয়ন্ত্রণে প্রশাসনিক স্তরে কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

আরো পড়ুন:  Signature Forgery Case: বিধায়কদের সই-জালিয়াতি মামলায় নয়া মোড়! তদন্তে গতি আনতে সিআইডির ৫ সদস্যের সিট, সোমবারই ডাক পেলেন অভিষেক

Author

RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments