back to top
Sunday, June 14, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeবিবিধবেহাল ইসকন মন্দির রোড, খানাখন্দে নিত্য দুর্ভোগে বাসিন্দারা

বেহাল ইসকন মন্দির রোড, খানাখন্দে নিত্য দুর্ভোগে বাসিন্দারা

নিজস্ব সংবাদদাতা : দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বেহাল অবস্থায় পড়ে রয়েছে শিলিগুড়ির ইসকন মন্দির সংলগ্ন ইসকন মন্দির রোড। রাস্তার বিভিন্ন জায়গায় তৈরি হয়েছে বড় বড় খানাখন্দ, কোথাও আবার জমে রয়েছে নোংরা জল। ফলে প্রতিদিন চরম সমস্যার মুখে পড়ছেন স্থানীয় বাসিন্দা, পথচারী ও যানবাহন চালকেরা। পরিস্থিতি নিয়ে ক্রমশ ক্ষোভ বাড়ছে এলাকাজুড়ে।

স্থানীয়দের অভিযোগ, একাধিকবার বিষয়টি পুরসভা ও স্থানীয় কাউন্সিলরের নজরে আনা হলেও এখনও পর্যন্ত স্থায়ী কোনও সমাধান হয়নি। মাঝে মধ্যে গর্তে বালি বা ইটের খোয়া ফেলে সাময়িকভাবে রাস্তা মেরামতের চেষ্টা করা হলেও কয়েকদিনের মধ্যেই ফের আগের অবস্থায় ফিরে যাচ্ছে রাস্তা।এই গুরুত্বপূর্ণ রাস্তা দিয়ে প্রতিদিন বহু মানুষ যাতায়াত করেন। স্কুল-কলেজের পড়ুয়া, অফিসযাত্রী, বয়স্ক মানুষ থেকে শুরু করে দু’চাকার চালকদের জন্য রাস্তার অবস্থা অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠেছে। বিশেষ করে বর্ষাকালে গর্তে জল জমে থাকায় রাস্তার প্রকৃত অবস্থা বোঝা যায় না।

ফলে প্রায়ই ছোটখাটো দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে।এলাকাবাসীর দাবি, ইতিমধ্যেই একাধিক দুর্ঘটনা ঘটেছে এই রাস্তায়। রাস্তার কিছু অংশ এতটাই খারাপ যে যানবাহনকে ধীরে ধীরে একদিকে সরিয়ে চলাচল করতে হচ্ছে। এর জেরে প্রায়ই তৈরি হচ্ছে যানজট ও বিশৃঙ্খলা।দ্রুত ইসকন মন্দির রোড সংস্কার করে নিরাপদ ও চলাচলের উপযোগী করে তোলার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের হুঁশিয়ারি, দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে নামতে বাধ্য হবেন তাঁরা।

Author

আরো পড়ুন:  ভোট পরবর্তী হিংসায় উসকানির অভিযোগ! আইনি জট কাটাতে এবার কলকাতা হাই কোর্টে পরমব্রত
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments