back to top
Tuesday, October 13, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeবিবিধকালবৈশাখীর তাণ্ডবে উড়ে গেল ঘরের ছাউনি, খোলা আকাশের নিচে অসহায় পরিবার

কালবৈশাখীর তাণ্ডবে উড়ে গেল ঘরের ছাউনি, খোলা আকাশের নিচে অসহায় পরিবার

নিজস্ব সংবাদদাতা : গভীর রাতের আচমকা ঝড়ো হাওয়ার তাণ্ডবে বিপর্যস্ত হয়ে পড়ল খড়িবাড়ি ব্লকের বাবুচাঁদ জোত এলাকার একটি দরিদ্র পরিবার। প্রবল ঝড়ের দাপটে পরিবারের একমাত্র বসবাসের ঘরের টিনের ছাউনি সম্পূর্ণ উড়ে গিয়ে বাড়ির উঠোনে ছিটকে পড়ে। মুহূর্তের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।

পরিবার সূত্রে জানা গিয়েছে, ঝড় শুরু হওয়ার সময় পরিবারের সদস্যরা ঘরের মধ্যেই ছিলেন। হঠাৎ বিকট শব্দে ঘরের টিনের চাল উড়ে গেলে আতঙ্কিত হয়ে বাইরে বেরিয়ে আসেন তাঁরা। যদিও বড় ধরনের শারীরিক ক্ষয়ক্ষতি হয়নি, তবে ঘরের ভিতরে থাকা আসবাবপত্র, জামাকাপড় ও প্রয়োজনীয় সামগ্রী বৃষ্টির জলে ভিজে নষ্ট হয়ে যায়।বর্তমানে মাথার উপর স্থায়ী ছাদ না থাকায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন পরিবারের সদস্যরা। খোলা আকাশের নিচেই রাত কাটাতে হচ্ছে তাঁদের।

পরিবারটির দাবি, দিন আনি দিন খাই অবস্থায় কোনওরকমে সংসার চলে। সেই পরিস্থিতিতে নতুন করে ঘর মেরামত করা তাঁদের পক্ষে প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।ঘটনার খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় বাসিন্দারা ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন। এলাকাবাসীর দাবি, প্রশাসনের তরফে দ্রুত আর্থিক সাহায্য ও ত্রাণের ব্যবস্থা করা হোক, যাতে অসহায় পরিবারটি আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারে।

Author

আরো পড়ুন:  মার্চ পাস্ট থেকে স্মৃতিচারণ: সুভাষগ্রামে নেতাজির ১২৯তম জন্মদিন উদযাপন
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments