back to top
Monday, October 12, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeবিবিধযানজট রুখতে কালিয়াচকে ট্রাফিক পুলিশের কড়া অভিযান

যানজট রুখতে কালিয়াচকে ট্রাফিক পুলিশের কড়া অভিযান

নিজস্ব সংবাদদাতা : মালদা জেলার কালিয়াচক চৌরঙ্গি মোড় এলাকায় দীর্ঘদিনের যানজট সমস্যার মোকাবিলায় এবার আরও সক্রিয় হল ট্রাফিক পুলিশ। মঙ্গলবার জাতীয় সড়ক ঘিরে বিশেষ অভিযান চালানো হয় ট্রাফিক বিভাগের পক্ষ থেকে। অভিযানে নেতৃত্ব দেন ট্রাফিক ইন্সপেক্টর মহেশ সিং ও ট্রাফিক ওসি রাজু দাস। তাঁদের সঙ্গে উপস্থিত ছিলেন ট্রাফিক পুলিশের অন্যান্য আধিকারিক ও কর্মীরাও।

এদিন চৌরঙ্গি মোড় সংলগ্ন জাতীয় সড়কে অবৈধ পার্কিং, রাস্তার ধারে যত্রতত্র গাড়ি দাঁড় করিয়ে রাখা এবং লাইসেন্স ছাড়া বাইক চালানোর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হয়। বহু যানবাহনের কাগজপত্র খতিয়ে দেখা হয় এবং নিয়ম ভাঙলে জরিমানাও করা হয়।

শুধু তাই নয়, রাস্তার ধারে বেআইনি দোকানপাট ও অবৈধ গাড়ি পার্কিং সরাতে রিকভারি ভ্যান নিয়েও অভিযান চালানো হয়। পাশাপাশি নির্দিষ্ট রুট ছাড়াই চলাচল করা বেআইনি টোটোর বিরুদ্ধেও ব্যবস্থা নেয় ট্রাফিক পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কালিয়াচক চৌরঙ্গি মোড়ে প্রতিদিন অতিরিক্ত যানচাপের কারণে সাধারণ মানুষকে চরম ভোগান্তির শিকার হতে হয়। তাই যানজট কমিয়ে স্বাভাবিক যান চলাচল বজায় রাখতেই এই বিশেষ অভিযান চালানো হয়েছে। আগামী দিনেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে ট্রাফিক বিভাগ।

Author

আরো পড়ুন:  মার্চ পাস্ট থেকে স্মৃতিচারণ: সুভাষগ্রামে নেতাজির ১২৯তম জন্মদিন উদযাপন
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments