back to top
Saturday, July 11, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeবিবিধপরীক্ষার্থীদের সুবিধার্থে রবিবার শিয়ালদহ ডিভিশনে বিশেষ লোকাল ট্রেন চালাবে পূর্ব রেল

পরীক্ষার্থীদের সুবিধার্থে রবিবার শিয়ালদহ ডিভিশনে বিশেষ লোকাল ট্রেন চালাবে পূর্ব রেল

আগামী ২৪ মে, ২০২৬, রবিবার পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা (WBJEE) এবং সিভিল সার্ভিস (প্রিলিমিনারি) পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে। পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে এবং যাত্রীদের অতিরিক্ত ভিড় সামাল দিতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন।

পূর্ব রেলের প্রেস বিজ্ঞপ্তি (নং- ২০২৬/০৫/৬১) অনুযায়ী, ২৪ মে রবিবার শিয়ালদহ ডিভিশনের সমস্ত সাবআরবান বা লোকাল ট্রেনগুলি ছুটির দিনের সময়সূচী (Sunday schedule) বাদ দিয়ে সপ্তাহের কাজের দিনের (Week day) সময়সূচী অনুযায়ী চলবে। এই পরিষেবা দিনের প্রথম ট্রেন থেকে সকাল ১১:০০টা পর্যন্ত (স্টেশন থেকে ছাড়ার সময় অনুযায়ী) কার্যকর থাকবে।

তবে এসি ইএমইউ (AC EMU) লোকাল ট্রেনগুলির ক্ষেত্রে কিছুটা ভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সাধারণ রবিবার যে সময়সূচী মেনে এসি লোকাল ট্রেন চলে, ২৪ মে-তেও তা অপরিবর্তিত থাকবে।

তবে ওইদিন নির্দিষ্ট কিছু এসি ইএমইউ লোকাল বিশেষ পরিষেবায় চলবে:

১) ৩১৬৩৮/৩১৬৩৭: রানাঘাট – শিয়ালদহ – রানাঘাট এসি ইএমইউ লোকাল।

২) ৩১৮৪৭/৩১৮৪৮: শিয়ালদহ – কৃষ্ণনগর – শিয়ালদহ এসি ইএমইউ লোকাল।

পরীক্ষার্থীদের কথা মাথায় রেখেই রেলের এই বিশেষ উদ্যোগ বলে রেল সূত্রে জানানো হয়েছে।

Author

আরো পড়ুন:  ইদ-উল-আযহা উপলক্ষে বিশেষ ইএমইউ ট্রেন চালাবে পূর্ব রেল
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments