back to top
Wednesday, September 23, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতিধর্মীয় কারণে বন্দে মাতরমে আপত্তিতে ফৌজদারি ব্যবস্থা নয় - পর্যবেক্ষণ SC-র

ধর্মীয় কারণে বন্দে মাতরমে আপত্তিতে ফৌজদারি ব্যবস্থা নয় – পর্যবেক্ষণ SC-র

Ankita Mondal: বন্দে মাতরম বিতর্কে বড় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। শীর্ষ আদালত মঙ্গলবার জানিয়ে দিল, ধর্মীয় বিশ্বাস বা ব্যক্তিগত বিবেকের কারণে কেউ যদি সম্মানের সঙ্গে বন্দে মাতরম গাইতে অস্বীকার করেন, তাহলে তার বিরুদ্ধে কোনও ফৌজদারি ব্যবস্থা নেওয়া উচিত নয়।

সুপ্রিম কোর্ট মঙ্গলবার বলেছে যে, ধর্মীয় বিশ্বাসের কারণে বন্দে মাতরম গাইতে অস্বীকার করা ব্যক্তিদের বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা নেওয়া উচিত নয়।

প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ এই পর্যবেক্ষণ দেন। আদালত কর্ণাটকী সঙ্গীতশিল্পী টি এম কৃষ্ণার একটি আবেদনের শুনানি করছিল, যিনি জাতীয় গানের অসম্মানকে অপরাধ করার বিরুদ্ধে আবেদন জানিয়েছিলেন।

আদালত কেন্দ্রকে জানিয়েছে, তারা আশা করে যে বিবেকের কারণে বন্দে মাতরম গাইতে আপত্তি জানানো ব্যক্তির বিরুদ্ধে কোনও ফৌজদারি পরিণতি হবে না।

সুপ্রিম কোর্ট আরও জানিয়েছে, একজন ব্যক্তিকে শুধুমাত্র বন্দে মাতরমের সব স্তবক না গাওয়ার জন্য শাস্তি দেওয়া যায় না।এই রায়ের পর কেন্দ্র সরকারের কাছে জবাব চেয়েছেন আদালত।

Author

আরো পড়ুন:  বড়মা বীণাপাণি দেবীর প্রয়াণ দিবসে CAA ইস্যুতে কেন্দ্রকে তীব্র আক্রমণ মমতার, দিলেন অভয়বার্তা
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments