back to top
Wednesday, September 9, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতিচণ্ডীতলা থানায় বিক্ষোভের সময় আহত কল্যাণ বন্দ্যোপাধ্যায়, অভিযোগের তীর বিজেপির দিকে

চণ্ডীতলা থানায় বিক্ষোভের সময় আহত কল্যাণ বন্দ্যোপাধ্যায়, অভিযোগের তীর বিজেপির দিকে

আহত হলেন তৃণমুল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। অনেক তৃণমুল কর্মীকেই গ্রেফতার করা হয়েছে। সেকারণেই প্রতিবাদ জানাতে রবিবার অর্থাৎ ৩১ শে মে সকালে চন্ডিতলা থানায় পৌঁছে যান ডেপুটেশন জমা দিতে। ফলাফল স্বরূপ আহত হন তিনি। অভিযোগ করেন তাঁকে লক্ষ্য করে ঢিল ছোড়া হয়েছে। এও বলেন তাঁকে হেনস্থাও করা হয়ছে।

এতকিছুর পরেও প্রতিবাদ থেকে পিছু পা হননি কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আহত স্থানে রুমাল চেপে ধরেই থানার সামনে বসেই বিক্ষোভ শুরু করেন। সাথে সাধারণ জনগণ কেও প্রতিবাদের সঙ্গী হওয়ার জন্যে আহ্বান জানান।

এ বিষয়েও চন্ডিতলা থানায় অভিযোগ জানান তিনি। কিন্তু হুগলী গ্রামীণ পুলিশ সুপার কুমার সানি রাজ জানান কোনরকম মারপিট হয়নি, ভিডিও ফুটেজ দেখা হচ্ছে, বিষয়টি খতিয়েও দেখা হচ্ছে।

শনিবার অর্থাৎ ৩০ শে মে সোনারপুরে গিয়েছিলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই দিনের পর থেকেই বিভিন্ন জায়গায় তৃণমূল কর্মীদের হেনস্তার শিকার হতে হয় এবং তার প্রতিবাদেই রবিবার চন্ডীতলার থানায় ডেপুটেশন জমা দিতে যান কল্যাণ। সেখানে তাকে কালো পতাকা দেখানো হয় এবং” চোর চোর” বলে স্লোগানও দেওয়া হয়।


ঠিক এর পরেই তিনি বিজেপিকে উদ্দেশ্য করে বলেন শুভেন্দু অধিকারী খুনি এবং যে কোন উপায় ওনাদের মেরে ফেলতে চায়। তিনি এও বলেন “বাংলার মানুষের কাছে আবেদন আপনারা সচেতন হন আজ আমায় মারছে আপনি দূর থেকে দেখছেন। কাল বিজেপির গুন্ডারা আপনার মেয়েকে যখন টেনে ধরবে ,তখন আপনাদের পাশে কেউ থাকবে না ।যতদিন তৃণমূল রয়েছে যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন ততদিন আমরা লড়াই করে যাব”।

তিনি সাধারণ জনগণের কাছে আবেদন করে জানান “ভালো থাকুন ,সুস্থ থাকুন ,কিন্তু প্রতিবাদ করুন। বাংলার মানুষ প্রতিবাদ করুন ।বাংলা গুন্ডাদের হাতে চলে গিয়েছে, স্বাধীনতা হরণ করা হয়েছে ।প্রতিবাদ করুন ,যে যেখানে রয়েছেন। আমাদের দলে কিছু লোক রয়েছেন যাঁরা কবিতা লেখেন। বিজেপির চামচাগিরি করেন তাঁদের বিরুদ্ধে প্রতিবাদ করুন”।

আরো পড়ুন:  Liquor shops shut by order: প্রশাসনের কড়া নির্দেশে বন্ধ মদের দোকান, কালোবাজারে রমরমা অসাধু চক্র

Author

RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments