back to top
Saturday, July 11, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
HomeCrime and AccidentMobile Smuggling: চোরাই মোবাইল পাচারচক্রে পুলিশের বড়সড় অভিযান, উদ্ধার ৬৫টি ফোন, গ্রেপ্তার...

Mobile Smuggling: চোরাই মোবাইল পাচারচক্রে পুলিশের বড়সড় অভিযান, উদ্ধার ৬৫টি ফোন, গ্রেপ্তার ৩

নিজস্ব সংবাদদাতা: চোরাই মোবাইল পাচারচক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান চালিয়ে উল্লেখযোগ্য সাফল্য পেল কালিয়াচক থানার পুলিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে গোলাপগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ মোবাইল ফোন। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে তিনজনকে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোলাপগঞ্জ আইসি-র নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী চোরিয়ানন্তপুর গ্রাম পঞ্চায়েতের দুয়সতবিঘি এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় আব্দুল ইমরান নামে এক ব্যক্তির বাড়িতে তল্লাশি চালিয়ে বিভিন্ন নামী সংস্থার মোট ৬৫টি মোবাইল ফোন উদ্ধার হয়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, উদ্ধার হওয়া মোবাইলগুলি চোরাই এবং সেগুলি বাইরে পাচারের উদ্দেশ্যে আলাদা করে প্যাকিং করা হচ্ছিল।

ঘটনাস্থল থেকেই হাতেনাতে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের নাম আব্দুল ইমরান (২৬), জাসু শেখ (২৩) এবং মোসারফ হোসেন (২৬)। তিনজনই চোরিয়ানন্তপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা।

পুলিশের প্রাথমিক অনুমান, দীর্ঘদিন ধরেই সক্রিয় ছিল এই চক্র। জেলার বিভিন্ন এলাকা থেকে চুরি হওয়া মোবাইল সংগ্রহ করে সেগুলি অন্যত্র পাচারের পরিকল্পনা চলছিল বলে সন্দেহ তদন্তকারীদের। উদ্ধার হওয়া মোবাইলগুলির প্রকৃত মালিকদের খোঁজ শুরু করেছে পুলিশ।

পাশাপাশি এই পাচারচক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় কালিয়াচক থানায় নির্দিষ্ট ধারায় মামলা রুজু হয়েছে।

পুলিশের এই অভিযানের পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের একাংশ পুলিশের তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন এবং দ্রুত তদন্তের দাবি তুলেছেন।

Author

আরো পড়ুন:  সামান্য ভুল আর মুহূর্তেই সব শেষ! রিভার্স গিয়ারের ভুলে ঝরল চার প্রাণ
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments