back to top
Saturday, July 11, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
HomeCrime and AccidentMoving Van Catches Fire: মতিপুরে চলন্ত ভ্যানে আগুন, খড়বোঝাই গাড়ি দাউদাউ করে...

Moving Van Catches Fire: মতিপুরে চলন্ত ভ্যানে আগুন, খড়বোঝাই গাড়ি দাউদাউ করে জ্বলে উঠল সিউড়ি-কাটোয়া রাজ্য সড়কে

নিজস্ব সংবাদদাতা: সিউড়ি–কাটোয়া রাজ্য সড়কের কীর্ণাহার থানার অন্তর্গত মতিপুর এলাকায় রবিবার দুপুরে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। খড়বোঝাই একটি চায়না ভ্যানে হঠাৎই আগুন লেগে মুহূর্তের মধ্যে পুরো গাড়িটি আগুনের গ্রাসে চলে যায়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, লাভপুর থেকে খড় বোঝাই করে ভ্যানটি নদিয়ার দিকে যাচ্ছিল। দুপুর প্রায় তিনটে নাগাদ মতিপুর এলাকায় পৌঁছনোর পর গাড়ির পিছনের দিক থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। চালক বিষয়টি বুঝতে পেরে সঙ্গে সঙ্গে গাড়ি থামিয়ে নেমে পড়েন। এর পরই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পুরো ভ্যানে।

ঘটনা দেখে স্থানীয় বাসিন্দারা প্রথমে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন, তবে আগুনের তীব্রতা বাড়তে থাকায় কীর্ণাহার থানায় খবর দেওয়া হয়। পরে পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রায় এক ঘণ্টারও বেশি সময় ধরে চলা এই অগ্নিকাণ্ডে ভ্যানটি সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে যায়। কী কারণে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার পর থেকে ভ্যানচালকের খোঁজ মেলেনি বলে জানা গিয়েছে।

পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Author

আরো পড়ুন:  গঙ্গার গ্রাসে তিন কিশোরী, শোকস্তব্ধ গোপালপুরে পরিবারগুলির পাশে বিধায়ক গৌড়চন্দ্র মন্ডল
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments