back to top
Tuesday, October 13, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeবিশ্বমায়ানমারে ফের গণহত্যা, বাজারে ৫০০ পাউন্ডের দুটি বোমা ফেলল জুন্তা, মৃত ৪৯

মায়ানমারে ফের গণহত্যা, বাজারে ৫০০ পাউন্ডের দুটি বোমা ফেলল জুন্তা, মৃত ৪৯

Ankita Mondal: ফের রক্তাক্ত মায়ানমার। জুন্তা বাহিনীর ভয়াবহ বিমান হামলায় বিদ্রোহী নিয়ন্ত্রিত রাখাইন রাজ্যে মৃত্যু হল অন্তত ৪৯ জনের। আহত হয়েছেন আরও ৫৮ জন।

সোমবার এই হামলাটি হয়েছে পশ্চিম রাখাইনের কিয়াকতাউ টাউনশিপে। এলাকাটি মায়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয় থেকে প্রায় ৩৪০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত এবং শক্তিশালী বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির (AA) নিয়ন্ত্রণে রয়েছে।

স্থানীয় উদ্ধারকর্মী এবং বিদ্রোহী গোষ্ঠীর তরফে জানানো হয়েছে, ভিড়ে ঠাসা একটি বাজারের কাছে এই হামলা চালানো হয়। জুন্তা বাহিনী দুটি ৫০০ পাউন্ডের বোমা ফেলে।

উদ্ধারকর্মী ওয়াই হুন অং জানিয়েছেন, এখন পর্যন্ত ৪৯টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে, যার মধ্যে ৩১ জনের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। আহত ৫৮ জনের মধ্যে ২২ জনের অবস্থা আশঙ্কাজনক।

হামলার পরের ছবিতে দেখা গেছে, বাজার এলাকা থেকে ধোঁয়া উঠছে এবং চারদিকে ছড়িয়ে রয়েছে ধ্বংসস্তূপ।

এটি কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। ২০২১ সালের ১ ফেব্রুয়ারি অং সান সু চি-র নির্বাচিত সরকারকে সরিয়ে ক্ষমতা দখল করার পর থেকেই মায়ানমার অশান্ত। তারপর থেকেই গণতন্ত্রপন্থী প্রতিরোধ বাহিনী এবং জাতিগত সশস্ত্র গোষ্ঠীগুলির বিরুদ্ধে একের পর এক প্রাণঘাতী বিমান হামলা চালিয়ে যাচ্ছে জুন্তা সরকার।

Author

আরো পড়ুন:  Hormuz Blockade: হরমুজ প্রণালীতে ভারতকে ইরানের 'গ্রিন সিগন্যাল', জ্বালানি সঙ্কটে মিলবে স্বস্তি?
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments