back to top
Sunday, April 19, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
HomeবিবিধEastern Railway: শিয়ালদহ ডিভিশনের বড়সড় সাফল্য: সরগাছিতে চালু হলো প্রথম 'গতি শক্তি'...

Eastern Railway: শিয়ালদহ ডিভিশনের বড়সড় সাফল্য: সরগাছিতে চালু হলো প্রথম ‘গতি শক্তি’ কার্গো টার্মিনাল

আঞ্চলিক রেলওয়ে লজিস্টিকস ব্যবস্থায় গুরুত্বপূর্ণ মাইলফলক স্থাপন করে মুর্শিদাবাদের সরগাছি রেলওয়ে স্টেশনে শিয়ালদহ ডিভিশনের প্রথম ‘গতি শক্তি মাল্টি-মডাল কার্গো টার্মিনাল’ (GCT) আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে। কৃষ্ণনগর-লালগোলা শাখায় অবস্থিত এই আধুনিক টার্মিনালটি মূলত খাদ্যশস্য পরিবহনের জন্য তৈরি করা হয়েছে।

রেল সূত্রে জানা গিয়েছে, এই টার্মিনালটি প্রধানত ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার (FCI) গমের রেক পরিচালনার কাজ করবে। এটি কেন্দ্র সরকারের ‘গতি শক্তি’ প্রকল্পের অধীনে গড়ে ওঠা একটি গুরুত্বপূর্ণ পরিকাঠামো। টার্মিনালের পরিচালনার দায়িত্বে রয়েছে মেসার্স লিপ এগ্রি লজিস্টিকস (মুর্শিদাবাদ) প্রাইভেট লিমিটেড।

এই কার্গো টার্মিনালটি প্রতি মাসে ২ থেকে ৩টি রেক পরিচালনার জন্য তৈরি করা হয়েছে। প্রতিটি রেকের প্রায় ২,৫০০ টন খাদ্যশস্য বহনের ক্ষমতা রয়েছে। টার্মিনালের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হল আধুনিক উচ্চ ক্ষমতার সাইলো, যেখানে বাল্ক স্টোরেজ, দ্রুত লোডিং-আনলোডিং এবং পোকামাকড় বা পরিবেশগত ক্ষতি থেকে শস্যকে সুরক্ষিত রাখার ব্যবস্থা রয়েছে।

নিরবচ্ছিন্ন পণ্য পরিবহন বজায় রাখতে স্টেশন এবং টার্মিনালের মধ্যে পণ্য চলাচলের জন্য নির্দিষ্ট শান্টিং চার্জও নির্ধারণ করেছে ডিভিশনাল কর্তৃপক্ষ।

রেল কর্তৃপক্ষের আশা, রেল পরিবহনের সঙ্গে উন্নত সংরক্ষণ পরিকাঠামোর সংযোগের ফলে সাপ্লাই চেইন আরও শক্তিশালী হবে। পরিবহন খরচ কমার পাশাপাশি খাদ্যশস্যের নিরাপদ সংরক্ষণ নিশ্চিত হওয়ায় সরগাছির এই কার্গো টার্মিনাল মুর্শিদাবাদ জেলার খাদ্য নিরাপত্তা ব্যবস্থাকে আরও মজবুত করবে বলে মনে করা হচ্ছে।

Author

আরো পড়ুন:  Jadavpur Tense Over Ram Navami Celebrations: রামনবমী ঘিরে উত্তপ্ত যাদবপুর ও কলকাতা বিশ্ববিদ্যালয়! ‘জয় শ্রীরাম’ বনাম ‘ইনকিলাব'
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments