back to top
Monday, September 14, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeদেশবেনারসের গঙ্গা আরতির আদলে মহানন্দার ঘাটে মহা আরতি, ভক্তিতে মুখর সাহাপুর

বেনারসের গঙ্গা আরতির আদলে মহানন্দার ঘাটে মহা আরতি, ভক্তিতে মুখর সাহাপুর

বুধবার এক অভিনব ধর্মীয় ও সাংস্কৃতিক আয়োজনের সাক্ষী থাকল পুরাতন মালদার সাহাপুর। বেনারসের গঙ্গা আরতির আদলে মহানন্দা নদীর তীরে অনুষ্ঠিত হল বিশেষ মহানন্দা আরতি। এই আয়োজনকে ঘিরে সকাল থেকেই স্থানীয় মানুষের মধ্যে ছিল উৎসাহ ও কৌতূহল। সন্ধ্যার পর নদীঘাটে ভিড় জমাতে শুরু করেন বহু মানুষ।

পুরাতন মালদা ব্লক প্রশাসনের উদ্যোগে সাহাপুরের মহানন্দা নদীর ঘাটে এই বিশেষ আরতির আয়োজন করা হয়। বেনারস থেকে আগত একাধিক পুরোহিত এদিন আরতি পর্ব পরিচালনা করেন। তাঁদের নেতৃত্বেই বেনারসের গঙ্গা আরতির আদলে মন্ত্রোচ্চারণ, প্রদীপ প্রজ্বলন এবং ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে মহানন্দা আরতি সম্পন্ন হয়।

আরতির সময় নদীঘাট জুড়ে তৈরি হয় এক মনোরম পরিবেশ। প্রদীপের আলো, শঙ্খধ্বনি, ঘণ্টাধ্বনি এবং মন্ত্রোচ্চারণে মুখর হয়ে ওঠে গোটা সাহাপুর মহানন্দা নদীঘাট এলাকা। বেনারসের গঙ্গা আরতির আবহকে মহানন্দার তীরে তুলে ধরার এই উদ্যোগ দেখতে বহু দূর থেকেও মানুষ নদীঘাটে এসে উপস্থিত হন। অনেকেই মোবাইল ফোনে এই বিশেষ মুহূর্তের ছবি ও ভিডিও ক্যামেরাবন্দি করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা বিধানসভার বিধায়ক গোপাল চন্দ্র সাহা, পুরাতন মালদার বিডিও অনীক রায়, পঞ্চায়েত সমিতির সভাপতি রুম্পা রাজবংশী-সহ প্রশাসনের অন্যান্য আধিকারিক ও জনপ্রতিনিধিরা। তাঁদের উপস্থিতিতেই নির্ধারিত আচার মেনে সুন্দরভাবে সম্পন্ন হয় মহানন্দা আরতি।

প্রশাসনের এই উদ্যোগকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও ব্যাপক উৎসাহ দেখা যায়। মহানন্দা নদীকে ঘিরে ধর্মীয় আবহের পাশাপাশি এলাকার মানুষের মধ্যে নদী ও পরিবেশকে কেন্দ্র করে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে। বেনারসের গঙ্গা আরতির আদলে মহানন্দার তীরে এই বিশেষ আয়োজন তাই বুধবার সাহাপুরবাসীর কাছে হয়ে উঠল এক স্মরণীয় সন্ধ্যা।

Author

আরো পড়ুন:  কোরিয়ান কালচারে আসক্তিই কি কাল হলো? গাজিয়াবাদে ১০ তলা থেকে ঝাঁপ দিয়ে তিন বোনের মর্মান্তিক মৃত্যু!
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments