back to top
Thursday, September 10, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
HomeWeather Reportঘূর্ণাবর্তের জেরে ফের বৃষ্টির ভ্রুকুটি, দক্ষিণের পাঁচ জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস

ঘূর্ণাবর্তের জেরে ফের বৃষ্টির ভ্রুকুটি, দক্ষিণের পাঁচ জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস

ঘূর্ণাবর্তের প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ অঞ্চল তৈরির সম্ভাবনা রয়েছে। পরিস্থিতি অনুকূল থাকলে বৃহস্পতিবারই এই নিম্নচাপ তৈরি হতে পারে। এর প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পাশাপাশি উত্তরবঙ্গেও আগামী কয়েক দিন ঝড়-বৃষ্টির পরিস্থিতি বজায় থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পুরুলিয়ায়। এর মধ্যে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার সম্ভাবনাও রয়েছে। শুক্রবারও পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পুরুলিয়ায় ভারী বৃষ্টি হতে পারে।

দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃহস্পতিবার ও শুক্রবার বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। ফলে বাইরে বেরোনোর ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

কলকাতায় অবশ্য আপাতত ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। বৃহস্পতিবার দিনভর আকাশ মূলত মেঘলা থাকতে পারে। শহরের বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে।

উত্তরবঙ্গেও এখনই দুর্যোগের পরিস্থিতি কাটছে না। আগামী রবিবার পর্যন্ত উত্তরের প্রায় সব জেলাতেই কম-বেশি বৃষ্টি ও ঝোড়ো হাওয়া চলতে পারে। শুক্রবার আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে। রবিবারও জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে।

এদিকে ঘূর্ণাবর্তের প্রভাবে বৃহস্পতিবার ও শুক্রবার উত্তাল থাকতে পারে বঙ্গোপসাগর। পশ্চিমবঙ্গ, ওড়িশা এবং বাংলাদেশের উপকূল সংলগ্ন সমুদ্রে ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে। কখনও কখনও দমকা হাওয়ার বেগ ঘণ্টায় ৫৫ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার ও শুক্রবার মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

Author

আরো পড়ুন:  বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের চোখরাঙানি, দক্ষিণবঙ্গে বাড়ছে বৃষ্টির দাপট! কলকাতায় ভারী বৃষ্টি, জারি লাল সতর্কতা
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments