back to top
Monday, August 17, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতিDistrict President Trinamool ভালো তৃণমূল' সেজে লাভ হবে না, তাপসের বাড়ির...

District President Trinamool ভালো তৃণমূল’ সেজে লাভ হবে না, তাপসের বাড়ির সামনে ডিম হাতে বিক্ষোভকারীরা

শুক্রবার ‘আসল’ তৃণমূলে যোগ দিলেন বারাসত সাংগঠনিক জেলার সভাপতি তাপস চট্টোপাধ্যায়। ‘কালীঘাট তৃণমূল’-এর সঙ্গ ছেড়ে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে যোগ দেওয়ায় তাঁর বাড়ির সামনে জমায়েত করলেন স্থানীয়রা৷ ডিম হাতে প্রাক্তন বিধায়কের বাড়ির সামনে বিক্ষোভ দেখান তাঁরা৷ যেখানে তাপস এবং তাঁর ঘনিষ্ঠ তৃণমূল নেতার বিরুদ্ধে খুন, দুর্নীতি ও প্রাণনাশের হুমকির অভিযোগ তোলেন স্থানীয়রা৷ পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে নারায়ণপুর থানার পুলিশ বাহিনী মোতায়েন করা হয়৷

কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে যোগ দেবেন রাজারহাট-নিউটাউনের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়৷ সেই মতো শুক্রবার দুপুরে তিনি বিধানসভায় বিরোধী দলনেতার ঘরে গিয়ে দেখাও করেন৷ আর সেই খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় লোকজন এবং বিজেপি নেতা ও কর্মীরা তাঁর বাড়ির সামনে জমায়েত করেন।

বিজেপি কর্মীরা তাপসবাবুর বাড়ির সামনে ট্রে ভরতি ডিম নিয়ে হাজির হয়৷ তবে, তিনি বাড়িতে না-থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যায়নি৷ নারায়ণপুর থানার পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে জমায়েতকারীদের বুঝিয়ে সরিয়ে দেয়৷

Author

আরো পড়ুন:  Corruption in Bengal: ‘দুর্নীতিগ্রস্ত অপদার্থ সরকার থেকে মুক্তির আওয়াজ’-এর ডাক নীতিন নবীনের
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments