back to top
Monday, August 17, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
HomeCrime and AccidentCBI দাগি সমাজ-বিরোধী’ সোনা পাপ্পু বিরুদ্ধে সিবিআই চার্জশিট পেশ ইডি-র

CBI দাগি সমাজ-বিরোধী’ সোনা পাপ্পু বিরুদ্ধে সিবিআই চার্জশিট পেশ ইডি-র

জোর করে জমি দখল এবং সেই জমিতে বেআইনি নির্মাণের মামলায় জেল হেফাজতে থাকা দাগি সমাজ-বিরোধী বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পু বিরুদ্ধে বিচার ভবনের সিবিআই বিশেষ আদালতে চার্জশিট পেশ করল ইডি। শুক্রবার প্রায় ১০০ পাতার চার্জশিট ও তার সঙ্গে প্রায় ২০০০ পাতা নথি আদালতে জমা দেওয়া হয়। চার্জশিটে তদন্তকারী অফিসারের দাবি, পেশি শক্তি এবং ওই মামলায় জেল হেফাজতে থাকা কলকাতা পুলিশের প্রাক্তন উপ-নগরপাল শান্তনু সিংহ বিশ্বাসের প্রভাবে অসহায় প্রবীণ নাগরিকদের সম্পত্তি লুট করত সোনা পাপ্পু। এক দিকে, নিজের দুষ্কৃতী বাহিনী এবং অন্য দিকে, পুলিশ কর্তার সহযোগিতা। সব মিলিয়ে একের পর এক সম্পত্তি জোর করে বাজারদরের চেয়ে প্রায় এক তৃতীয়াংশ দামে কিনে নিয়ে অবৈধ নির্মাণ করত সোনা পাপ্পু, দাবি তদন্তকারী অফিসারদের। ওই দুর্নীতি থেকে সোনা পাপ্পুর প্রায় ৩৮ কোটি টাকা লাভ হয়েছে বলে দাবি তদন্তকারীদের। সোনা পাপ্পুর বিরুদ্ধে প্রায় ২০০ জন সাক্ষী রয়েছে বলে চার্জশিটে দাবি করেছে ইডি। ‘দাগি সমাজ-বিরোধী’ সোনা পাপ্পু বিরুদ্ধে সিবিআই চার্জশিট পেশ ইডি-র

জোর করে জমি দখল এবং সেই জমিতে বেআইনি নির্মাণের মামলায় জেল হেফাজতে থাকা দাগি সমাজ-বিরোধী বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পু বিরুদ্ধে বিচার ভবনের সিবিআই বিশেষ আদালতে চার্জশিট পেশ করল ইডি।

শুক্রবার প্রায় ১০০ পাতার চার্জশিট ও তার সঙ্গে প্রায় ২০০০ পাতা নথি আদালতে জমা দেওয়া হয়। চার্জশিটে তদন্তকারী অফিসারের দাবি, পেশি শক্তি এবং ওই মামলায় জেল হেফাজতে থাকা কলকাতা পুলিশের প্রাক্তন উপ-নগরপাল শান্তনু সিংহ বিশ্বাসের প্রভাবে অসহায় প্রবীণ নাগরিকদের সম্পত্তি লুট করত সোনা পাপ্পু। এক দিকে, নিজের দুষ্কৃতী বাহিনী এবং অন্য দিকে, পুলিশ কর্তার সহযোগিতা। সব মিলিয়ে একের পর এক সম্পত্তি জোর করে বাজারদরের চেয়ে প্রায় এক তৃতীয়াংশ দামে কিনে নিয়ে অবৈধ নির্মাণ করত সোনা পাপ্পু, দাবি তদন্তকারী অফিসারদের।

আরো পড়ুন:  কয়লা পাচার (Coal Scam) মামলায় ইডির জালে ২, লালা সিন্ডিকেটের যোগে বাড়ছে তদন্তের পরিধি

ওই দুর্নীতি থেকে সোনা পাপ্পুর প্রায় ৩৮ কোটি টাকা লাভ হয়েছে বলে দাবি তদন্তকারীদের। সোনা পাপ্পুর বিরুদ্ধে প্রায় ২০০ জন সাক্ষী রয়েছে বলে চার্জশিটে দাবি করেছে ইডি।

Author

RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments