back to top
Sunday, June 14, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতিদ্বিতীয় দফায় উৎসবের আবহে ভোট, সকাল ৯টায় ১৮%শীর্ষে পূর্ব বর্ধমান

দ্বিতীয় দফায় উৎসবের আবহে ভোট, সকাল ৯টায় ১৮%শীর্ষে পূর্ব বর্ধমান

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় সকাল থেকেই উৎসবের আমেজে ভোটগ্রহণ চলছে। সকাল ৯টা পর্যন্ত মোট ভোট পড়েছে প্রায় ১৮ শতাংশ। বিভিন্ন জেলায় ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি এবং নির্বিঘ্নে ভোটদানের ছবি উঠে এসেছে পরিসংখ্যানে।জেলা ভিত্তিক হিসাবে দেখা যাচ্ছে, পূর্ব বর্ধমানে সবচেয়ে বেশি ভোট পড়েছে—প্রায় ২১ শতাংশ। এছাড়া নদিয়ায় ১৮.০৫%, উত্তর ২৪ পরগনায় ১৭.৮১%, হাওড়ায় ১৭.৭৬%, দক্ষিণ ২৪ পরগনায় ১৭.২৫%, উত্তর কলকাতায় ১৭.২১% এবং দক্ষিণ কলকাতায় ১৬.৮১% ভোট পড়েছে।এই দফায় মোট ৭টি জেলার ১৪২টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ হচ্ছে। এর মধ্যে তফসিলি জাতির জন্য সংরক্ষিত রয়েছে ৩৪টি আসন এবং তপশিলি জনজাতির জন্য একটি আসন।

আয়তনের নিরিখে সবচেয়ে ছোট কেন্দ্র জোড়াসাঁকো এবং সবচেয়ে বড় কল্যাণী। অন্যদিকে ভোটারের সংখ্যার বিচারে সবচেয়ে বড় কেন্দ্র হুগলির চুঁচুড়া, যেখানে প্রায় ২.৭৫ লক্ষ ভোটার রয়েছেন। সবচেয়ে কম ভোটার রয়েছে উত্তর ২৪ পরগনার ভাটপাড়া কেন্দ্রে—প্রায় ১.১৭ লক্ষ।নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বিশেষ সংশোধনের পর এই ১৪২টি কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ২১ লক্ষ ৭৫ হাজার ২৯৯। এর মধ্যে পুরুষ ভোটার ১ কোটি ৬৪ লক্ষ ৭৪ হাজার ৩০৬, মহিলা ভোটার ১ কোটি ৫৭ লক্ষ ৪০ হাজার ২১৬ এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৭৯২ জন।উল্লেখযোগ্যভাবে, প্রথম দফার ভোটে বিপুল সাড়া মিলেছিল। গত ২৩ এপ্রিল অনুষ্ঠিত প্রথম দফায় ১৫২টি আসনে প্রায় ৯৩.১৯ শতাংশ ভোট পড়েছিল, যা নির্বাচনী উৎসাহের ইঙ্গিত দেয়।

Author

আরো পড়ুন:  সংসদে একশো দিনের কাজ (100 days work) ঘিরে তরজা, বাংলায় প্রকল্প বন্ধের দায় রাজ্যের ঘাড়ে চাপাল কেন্দ্র
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments