back to top
Tuesday, August 25, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
HomeবিনোদনUncategorizedমেধা ও পরিশ্রমের জয়: জেইই মেইনসে পশ্চিমবঙ্গ টপার ভাতারের কুন্তল চৌধুরী

মেধা ও পরিশ্রমের জয়: জেইই মেইনসে পশ্চিমবঙ্গ টপার ভাতারের কুন্তল চৌধুরী

‘বাংলা মাধ্যম বা গ্রামের ছাত্রছাত্রীরা সর্বভারতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষায় পিছিয়ে পড়ে’— এই প্রচলিত ট্যাবু ভেঙে দিলেন পূর্ব বর্ধমানের ভাতারের কুন্তল চৌধুরী। জেইই মেইনস (JEE Mains) পরীক্ষায় ৯৯.৯৯৮ পার্সেন্টাইল পেয়ে পশ্চিমবঙ্গে প্রথম স্থান অধিকার করেছেন তিনি।

বলগোনা গ্রামের বাসিন্দা কুন্তল ছোটোবেলা থেকেই মেধাবী। তাঁর বাবা ও মা দুজনেই পেশায় স্কুল শিক্ষক। ২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষায় বলগোনা সুসনদিঘী হাইস্কুল থেকে রাজ্যে দ্বাদশ স্থান অর্জন করেছিলেন। এরপর ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভাতার মাধব পাবলিক হাই স্কুল থেকে ৪৯৩ নম্বর পেয়ে রাজ্যে পঞ্চম হন।তবে সর্বভারতীয় স্তরে এই সাফল্য একদিনে আসেনি। গত বছর প্রথমবার জেইই পরীক্ষায় বসলেও আশানুরূপ ফল হয়নি। তাতে হতাশ না হয়ে এক বছর ধরে পুনরায় কঠোর প্রস্তুতি নেন কুন্তল।

মূলত অনলাইনে কোচিং এবং বাড়িতে নিজের তৈরি রুটিন মেনেই পড়াশোনা করেছেন তিনি। লক্ষ্য স্থির রাখতে স্মার্টফোনের ব্যবহারও অত্যন্ত সীমিত করে দেন। তারই ফলস্বরূপ চলতি বছরের জানুয়ারি এবং এপ্রিল— উভয় সেশনেই রাজ্যের মধ্যে প্রথম হয়েছেন তিনি।আপাতত জেইই অ্যাডভান্সড (JEE Advanced) পরীক্ষায় নজর কুন্তলের। তাঁর মূল লক্ষ্য, দেশের প্রথম সারির কোনো আইআইটি (IIT) থেকে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করা।

Author

আরো পড়ুন:  ‘দেব’ জোয়ারে উত্তাল মালদা–দিনাজপুর, রাস্তা জুড়ে উপচে পড়া ভিড়
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments