back to top
Sunday, July 26, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতিগম পাচার মামলায় ইডির তলব, প্রাক্তন সাংসদ নুসরতকে ঘিরে রাজনৈতিক উত্তাপ

গম পাচার মামলায় ইডির তলব, প্রাক্তন সাংসদ নুসরতকে ঘিরে রাজনৈতিক উত্তাপ

রেশন দুর্নীতি মামলার তদন্তে নতুন মোড়। গম পাচার সংক্রান্ত মামলায় এবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর নজরে অভিনেত্রী তথা বসিরহাটের প্রাক্তন সাংসদ নুসরত জাহান। আগামী ২২ এপ্রিল তাঁকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ দিয়েছে তদন্তকারী সংস্থা।ইডি সূত্রে খবর, করোনা পরিস্থিতির সময় সীমান্ত পেরিয়ে বাংলাদেশে বিপুল পরিমাণ গম পাচারের অভিযোগ উঠে আসে। সেই সময় একাধিক ট্রাক আটকও করা হয়। তদন্তে নেমে পাচারচক্রের সঙ্গে জড়িত কয়েকটি গুরুত্বপূর্ণ নাম সামনে এসেছে বলে দাবি তদন্তকারীদের।

সেই সূত্র ধরেই নুসরত জাহানকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে।যদিও এ বিষয়ে সরাসরি কোনও প্রতিক্রিয়া দেননি নুসরত। তাঁর ঘনিষ্ঠ মহলের দাবি, তিনি তদন্তে সহযোগিতা করবেন এবং হাজিরা এড়াবেন না। তবে নির্ধারিত দিনে কলকাতার বদলে দিল্লির সদর দফতরে হাজিরা দিতে পারেন বলেও জল্পনা তৈরি হয়েছে।এদিকে, নুসরতের ব্যক্তিগত সফর নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা। অভিনেতা যশ দাশগুপ্ত-এর সঙ্গে বিদেশ সফর থেকে তিনি শহরে ফিরেছেন কি না, তা স্পষ্ট নয়।ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতেও চড়েছে পারদ।

শাসক দল তৃণমূল কংগ্রেসের অভিযোগ, ভোটের মুখে কেন্দ্রীয় সংস্থাগুলিকে ব্যবহার করে রাজনৈতিক চাপ সৃষ্টি করা হচ্ছে। এই ইস্যুতে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।অন্যদিকে, তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই আদালতের দ্বারস্থ হয়েছেন। তাঁর আশঙ্কা, ভোটের আবহে বড় সংখ্যক দলীয় কর্মীকে গ্রেপ্তার করা হতে পারে।সব মিলিয়ে, নুসরত জাহানকে ঘিরে ইডির এই তলব রাজ্যের রাজনৈতিক পরিস্থিতিকে আরও তপ্ত করে তুলেছে। নির্ধারিত দিনে তিনি কোথায় এবং কীভাবে হাজিরা দেন, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

Author

আরো পড়ুন:  TMC Star Candidate List Released: প্রকাশিত হল তৃণমূলের তারকা প্রার্থী-তালিকা
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments