back to top
Wednesday, May 13, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতিভোটের আগে জঙ্গিপুরে বাহিনীর রুটমার্চ, কড়া বার্তা প্রশাসনের

ভোটের আগে জঙ্গিপুরে বাহিনীর রুটমার্চ, কড়া বার্তা প্রশাসনের

২০২৬ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জঙ্গিপুর পুলিশ জেলার প্রশাসন আইনশৃঙ্খলা রক্ষায় কড়া অবস্থানের স্পষ্ট বার্তা দিল। আসন্ন ভোট যাতে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং সাধারণ মানুষ নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেই লক্ষ্যেই রবিবার রঘুনাথগঞ্জের সেকেন্দ্রা গ্রাম পঞ্চায়েত এলাকায় বিশাল রুটমার্চ করা হয়।জঙ্গিপুরের এসডিপিও প্রবীর মন্ডলের নেতৃত্বে এই রুটমার্চে অংশ নেন রঘুনাথগঞ্জ থানার আইসি কার্তিক চন্দ্র রায় এবং জঙ্গিপুর ফাঁড়ির ওসি অভিজিৎ সরকার। তাঁদের সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা—সিআরপিএফ, বিএসএফ এবং আইআরবি।

সংবেদনশীল এলাকাগুলিতে পায়ে হেঁটে টহল দিয়ে কার্যত শক্তি প্রদর্শনের মাধ্যমে দুষ্কৃতীদের উদ্দেশে কড়া বার্তা দেওয়া হয়।প্রশাসনের তরফে স্পষ্ট জানানো হয়েছে, ভোটকে কেন্দ্র করে কোনো অশান্তি বা ভয় দেখানোর চেষ্টা বরদাস্ত করা হবে না। আইন ভাঙলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। পাশাপাশি সাধারণ ভোটারদের আশ্বস্ত করে বলা হয়েছে, তারা যেন নির্ভয়ে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন।রুটমার্চ ঘিরে এলাকায় কৌতূহলী মানুষের ভিড় দেখা যায়। স্থানীয়দের একাংশের মতে, এই ধরনের উদ্যোগে ভোটের আগে নিরাপত্তা নিয়ে তাঁদের আস্থা আরও বেড়েছে।

উল্লেখ্য, রবিবার সকালেই সেকেন্দ্রা গ্রাম পঞ্চায়েতের ভাঙ্গড়পাড়া এলাকায় কংগ্রেসের দলীয় পতাকা টাঙানোকে কেন্দ্র করে সাময়িক উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রঘুনাথগঞ্জ থানার পুলিশ, দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এরপর বিকেলের দিকে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে ওই এলাকাতেই রুটমার্চ করেন এসডিপিও প্রবীর মন্ডল।সব মিলিয়ে, নির্বাচন যত এগিয়ে আসছে, ততই জঙ্গিপুর মহকুমা জুড়ে বাড়ছে টহলদারি, নাকা চেকিং ও নজরদারি। প্রশাসনের একটাই লক্ষ্য—শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা।



Author

আরো পড়ুন:  ভুয়ো টিকিট কাণ্ডে উত্তপ্ত মালদা মেডিক্যাল, নিরাপত্তারক্ষীদের উপর হামলায় জখম ৪
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments