back to top
Sunday, July 12, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতিবাজেট তৈরির ক্ষেত্রে জিএসটি-র সমস্যা কবুল করলেন স্বপন দাশগুপ্ত

বাজেট তৈরির ক্ষেত্রে জিএসটি-র সমস্যা কবুল করলেন স্বপন দাশগুপ্ত

অশোক সেনগুপ্ত

“রাজ্য বাজেট তৈরির ক্ষেত্রে এই মুহূর্তে বড় সমস্যা হল জিএসটি। এটি এখন পুরোপুরি রাজ্যের হাতে নেই, তা নির্ধারিত হয় জিএসটি কাউন্সিলের মাধ্যমে।” অর্থ দফতরের দায়িত্ব নিয়ে বুধবার এই মন্তব্য করলেন ডঃ স্বপন দাশগুপ্ত।

স্বপনবাবু সাংবাদিকদের বলেন, জিএসটি-র সুফল রাজ্য নিশ্চয়ই পায়, কিন্তু ওটার অর্থনৈতিক নীতি একা পশ্চিমবঙ্গ সরকার নির্ধারণ করতে পারে না।

আগামী ১৮ জুন বিধানসভায় শুরু হবে বাজেট অধিবেশন। ২২ জুন পেশ হবে রাজ্য বাজেট। তবে অর্থ দফতরের দায়িত্ব নিয়ে স্বপনবাবু এখনই বাজেট নিয়ে বিশদ বলতে চাননি। তিনি জানান, বাজেটে কী থাকবে তা বাজেটের আগে বলা যায় না।

তিনি মনে করিয়ে দেন, এটি মূলত আট মাসের একটি সংক্ষিপ্ত বাজেট হতে চলেছে। খুব শীঘ্রই এটি পেশ করতে হবে।

রাজ্যের সরকারী কর্মীদের বকেয়া ডিএ (DA) বা মহার্ঘ ভাতা নিয়ে প্রশ্ন করা হলে স্বপন দাশগুপ্ত কিছুটা রক্ষণাত্মক ভঙ্গিতে বলেন, “সব জিনিসের আলোচনা বা সমাধান তো আর একদিনে হয় না। এটি অত্যন্ত জটিল একটি বিষয়। তবে আমি সমস্যাটা খুব ভালো করেই জানি। এই সমস্যাটা ইতিমধ্যে কতটা মেটানো হয়েছে আর কতটা মেটানো বাকি আছে – সে সম্পর্কেও আমার স্পষ্ট ধারণা রয়েছে।”

Author

আরো পড়ুন:  অভিযুক্ত তৃণমূলী দম্পতির হয়ে সওয়ালেসাংসদের কটাক্ষ, ভিন্নমত বিকাশের
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments