back to top
Sunday, July 12, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeবিবিধতৃণমূল আমলে মাদ্রাসা উন্নয়নে অবহেলার অভিযোগ সংখ্যালঘু শিক্ষাবিদদের

তৃণমূল আমলে মাদ্রাসা উন্নয়নে অবহেলার অভিযোগ সংখ্যালঘু শিক্ষাবিদদের

অশোক সেনগুপ্ত

তৃণমূল আমলে পশ্চিমবঙ্গে মাদ্রাসা উন্নয়নে অবহেলার অভিযোগ আনলেন কিছু সংখ্যালঘু শিক্ষাবিদ। বুধবার মাদ্রাসা ঐক্য মঞ্চর পক্ষ থেকে কলকাতা মহাজাতি সদনে তাঁরা এক সমাবেশে এই কটাক্ষ করেন।

সমাবেশে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত শিক্ষাবিদ কাজী মাসুম আক্তার। তিনি বলেন, “আন এডেড মাদ্রাসার দাবিগুলো ন্যায্য। গত সরকারের আমলে সংখ্যালঘুদের উন্নয়নের নাম করে শুধু শোষণ করেছে। প্রকৃত শিক্ষার উন্নয়ন করনি।
বিজেপি সংখ্যালঘু মোর্চার রাজ্য সভাপতি আলী হোসেন বলেন, “গত সরকারের আমলে এই সব মাদ্রাসা তৈরী হলেও এদের কোনো রকম উন্নয়ন করনি। ছাত্র ছাত্রীদের দুপুরের আহারটুকু দেয়নি। তাই এই সমস্ত সরকারি মাদ্রাসা গুলোর উন্নয়ন প্রয়োজন।”

সংগঠনের রাজ্য সভাপতি শেখ জাভেদ মিঞাদাদ বলেন,” আজ আমরা খুবই খুশি ‌ গত সরকারের আমলে আমরা মাদ্রাসা মন্ত্রীর মুখ শুধু মাত্র ছবিতে দেখতে পেতাম। আর এই সরকারের একমাসের মাথায় বর্তমান মাদ্রাসা মন্ত্রী অন্তত আমাদের ডাকা সেমিনারে এলেন। আমাদের কথা উনি শুনেছেন এবং বিভিন্ন দাবি পূরনের আশ্বাস দিয়েছেন। আমরা আশাবাদী যে সামনের বাজেট অধিবেশনে আমাদের মাদ্রাসা গুলির সার্বিক উন্নয়নের জন্য বাজেট বরাদ্দ হবে।”

উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি পুরষ্কার প্রাপ্ত সৈয়দ আমানুল্লাহ, মাদ্রাসা ঐক্য মঞ্চর রাজ্য সম্পাদক পলাশ রম, সহ সভাপতি ইকবাল হোসেন, মানিক হোসেন, সহ সম্পাদক আসাদুজ্জামান, জামালউদ্দিন ও মাদ্রাসার শিক্ষক শিক্ষিকারা।

Author

আরো পড়ুন:  Train services disrupted: দমদম জংশন স্টেশনে ট্র্যাফিক ব্লকে ট্রেন চলাচলে বিঘ্ন
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments