back to top
Tuesday, April 21, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতিউন্নয়নের ভরসায় সুজাপুরে নতুন সমীকরণ গড়ছেন সাবিনা ইয়াসমিন

উন্নয়নের ভরসায় সুজাপুরে নতুন সমীকরণ গড়ছেন সাবিনা ইয়াসমিন

নির্বাচনী প্রচারের শেষ লগ্নে মালদার সুজাপুর বিধানসভা কেন্দ্র এখন তীব্র রাজনৈতিক উত্তেজনার কেন্দ্রে। এই আবহেই উন্নয়নকে হাতিয়ার করে নতুন সমীকরণ গড়ে তুলতে মাঠে নেমেছেন অভিজ্ঞ নেত্রী সাবিনা ইয়াসমিন।৪৮ বছর বয়সী সাবিনা ইয়াসমিন দীর্ঘদিন ধরেই সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত। ২০০৮ সালে জেলা পরিষদ নির্বাচনে জয়ী হয়ে সভাধিপতি পদে আসীন হওয়ার মধ্য দিয়ে তাঁর রাজনৈতিক উত্থান। এরপর ২০১১, ২০১৬ ও ২০২১ সালে মোথাবাড়ি বিধানসভা কেন্দ্র থেকে টানা তিনবার জিতে সংগঠন ও জনসংযোগে নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন তিনি। এবার ২০২৬ সালের নির্বাচনে সুজাপুরকে কেন্দ্র করে নতুন চ্যালেঞ্জ গ্রহণ করেছেন।গত পাঁচ বছরে প্রায় ১৫০ কোটি টাকার উন্নয়নমূলক কাজ হয়েছে বলে দাবি তাঁর।

এলাকায় রাস্তা নির্মাণ, পানীয় জল প্রকল্প, সাবমার্সিবল পাম্প স্থাপন, বিদ্যুৎ ও আলোকসজ্জা বৃদ্ধি, কবরস্থানের প্রাচীর নির্মাণ, কালভার্ট ও গার্ড ওয়াল তৈরির মতো একাধিক প্রকল্প বাস্তবায়িত হয়েছে। তাঁর কথায়, “উন্নয়নই আমাদের সবচেয়ে বড় প্রচার।”স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রেও একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে। সিলামপুর গ্রামীণ হাসপাতাল ও সুজাপুর স্বাস্থ্যকেন্দ্র আধুনিকীকরণের কাজ চলছে। পাশাপাশি যদুপুর ও নারায়ণপুর স্বাস্থ্যকেন্দ্রে উন্নত পরিষেবা চালুর পরিকল্পনাও রয়েছে।আগামী দিনের পরিকল্পনায় আরও বড় প্রকল্পের রূপরেখা তুলে ধরেছেন তিনি। দুই বছরের মধ্যে পিএইচই প্রকল্প সম্পূর্ণ করে প্রতিটি বাড়িতে পাইপলাইনের মাধ্যমে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে।

যদুপুরে দমকল কেন্দ্র, সুজাপুরে একটি আইন কলেজ এবং কালিয়াচক চৌরঙ্গী থেকে লক্ষীপুর পর্যন্ত কংক্রিট রাস্তা নির্মাণের পরিকল্পনাও রয়েছে।জলাবদ্ধতার সমস্যা সমাধানে তিনটি আধুনিক নিকাশিনালা তৈরির উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি সুজাপুরে পৌরসভা গঠন, নজরুল ভবনের আধুনিকীকরণ, কমিউনিটি হল নির্মাণ, যানজট কমাতে বহুতল পার্কিং ও হকার্স জোন তৈরির মতো প্রকল্পও ভবিষ্যৎ পরিকল্পনার অন্তর্ভুক্ত।স্থানীয় অর্থনীতিকে চাঙা করতে প্লাস্টিক হাব গড়ে তোলা এবং আম, লিচু ও রেশম চাষীদের আধুনিক সহায়তা দেওয়ার কথাও জানিয়েছেন সাবিনা ইয়াসমিন।

আরো পড়ুন:  মহুয়া-পিকে কাণ্ডে দুই রাজ্যের পুলিশের সমন্বয় নিয়ে বড়সড় প্রশ্ন

Author

RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments