back to top
Monday, August 17, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeশিক্ষা২০২৭ মাধ্যমিকের সূচি প্রকাশ, ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু পরীক্ষা, শেষ ২৫ ফেব্রুয়ারি

২০২৭ মাধ্যমিকের সূচি প্রকাশ, ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু পরীক্ষা, শেষ ২৫ ফেব্রুয়ারি

২০২৭ সালের মাধ্যমিক পরীক্ষার পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। আগামী বছরের ১৫ ফেব্রুয়ারি, সোমবার থেকে পরীক্ষা শুরু হবে এবং ২৫ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার শেষ হবে। প্রতিদিন সকাল ১০টা ৪৫ মিনিট থেকে দুপুর ২টো পর্যন্ত পরীক্ষা চলবে। তবে পরীক্ষার প্রথম ১৫ মিনিট শুধুমাত্র প্রশ্নপত্র পড়ার জন্য বরাদ্দ থাকবে।

পর্ষদের প্রকাশিত সূচি অনুযায়ী, ১৫ ফেব্রুয়ারি প্রথম ভাষা, ১৬ ফেব্রুয়ারি দ্বিতীয় ভাষা, ১৮ ফেব্রুয়ারি ইতিহাস, ১৯ ফেব্রুয়ারি ভূগোল, ২২ ফেব্রুয়ারি গণিত, ২৩ ফেব্রুয়ারি ভৌতবিজ্ঞান, ২৪ ফেব্রুয়ারি জীবনবিজ্ঞান এবং ২৫ ফেব্রুয়ারি বিভিন্ন ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ঐচ্ছিক বিষয়গুলির ক্ষেত্রে পর্ষদ আলাদা কিছু নির্দেশিকাও দিয়েছে। শারীরশিক্ষা, সমাজসেবা এবং ওয়ার্ক এডুকেশন পরীক্ষার দিনক্ষণ এখনও ঘোষণা করা হয়নি। পরবর্তীতে এ বিষয়ে পৃথক বিজ্ঞপ্তি জারি করা হবে।

এছাড়া, কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ের পরীক্ষা সকাল ১০টা ৪৫ মিনিট থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত চলবে। এই বিষয়ের প্র্যাক্টিক্যাল পরীক্ষা সংশ্লিষ্ট স্কুলেই নেওয়া হবে। সেলাই বিষয়ের পরীক্ষা সকাল ১০টা ৪৫ মিনিট থেকে বিকেল ৩টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। অন্য সব ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা নির্ধারিত সময় অর্থাৎ সকাল ১০টা ৪৫ মিনিট থেকে দুপুর ২টো পর্যন্ত চলবে।

Author

আরো পড়ুন:  ভর্তি বন্ধ যাদবপুর-প্রেসিডেন্সিতে, বিপাকে হাজার হাজার পড়ুয়া
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments