Saturday, March 14, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতিAssembly election 2026:ভোটব্যবস্থা খতিয়ে দেখতে কলকাতায় বৈঠক

Assembly election 2026:ভোটব্যবস্থা খতিয়ে দেখতে কলকাতায় বৈঠক

পশ্চিমবঙ্গ বিধানসভার সাধারণ নির্বাচন, ২০২৬ — নির্বাচনের প্রস্তুতি পর্যালোচনার জন্য রবিবার থেকে পর্যায়ক্রমে শুরু হল বৈঠক।

এদিন ভিডিয়ো কনফারেন্সিংয়ের মাধ্যমে সভা হল মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) অফিসে। নির্বাচনের সাথে সম্পর্কিত বিষয়গুলি নিয়ে ইন্টারনেট পরিষেবা প্রদানকারীদের সাথে আলোচনা করেন অতিরিক্ত সিইও, জয়েন্ট সিইও এবং ডেপুটি সিইও।

আইনশৃঙ্খলা রক্ষা এবং সংশ্লিষ্টি বিষয়সমূহ নিয়ে সোমবার ওই অফিসেই বৈঠকে বসবেন ভোটকর্তারা। মাঝে আধ ঘন্টা বিরতি বাদে বৈঠক হওয়ার কথা বেলা ১১টা থেকে ৫টা। দিনভর ওই বৈঠকে থাকবেন কমিশনাররা ছাড়াও থাকবেন আইজি, ডিআইজি, ডিইও, এসএসপি, এসপি প্রমুখ। ইতিমধ্যে বাংলায় পৌঁছে গিয়েছে ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। শুরু হয়েছে রুট মার্চও। তা নিয়েও বিস্তারিত আলোচনা হতে পারে বলে খবর।

মঙ্গলবার বৈঠক হবে দুই পর্যায়ে। প্রথম পর্যায়ে
১০টা থেকে ১১টা এসপিএনও ও সিএপিএফ অর্থাৎ রাজ্য পুলিশ ও সশস্ত্র পুলিশের নোডাল অফিসারদের সঙ্গে বসবেন সিইও। এর পর সাড়ে ১২টা পর্যন্ত আলোচনা হবে আয়কর, রাজ্যভিত্তিক ব্যাঙ্কারদের কমিটি, রাজস্ব গোয়েন্দা দফতর, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক, জিএসটি প্রভৃতি বিভিন্ন এনফোর্সমেন্ট এজেন্সির আধিকারিকদের সঙ্গে।

নির্ধারিত সময়েই হবে বাংলায় ভোট। এই বিষয়ে স্পষ্ট জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। তবে কবে ভোট ঘোষণা হবে তা নিয়ে রয়েছে জল্পনা। আগের সূচি অনুযায়ী, আজ রবিবার কমিশনের ডেপুটি ইলেকশন কমিশনার-সহ প্রায় ৮ জন আধিকারিকের পশ্চিমবঙ্গে আসার কথা ছিল। আজ এবং সোমবার জেলা নির্বাচনী আধিকারিক ও পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক করার কথা ছিল তাঁদের। কিন্তু নবান্নের অনুরোধে পুরো বিষয়টি স্থগিত রাখা হয়।

Author

আরো পড়ুন:  বসন্তেই নিম্নচাপের ভ্রুকুটি! মঙ্গলবার দিনভর বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, কবে কাটবে দুর্যোগ?
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments