back to top
Wednesday, August 26, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতিSIR: ৪৬ লক্ষের নিষ্পত্তি, ভোটের আগে দুশ্চিন্তা ১৪ লক্ষকে ঘিরে

SIR: ৪৬ লক্ষের নিষ্পত্তি, ভোটের আগে দুশ্চিন্তা ১৪ লক্ষকে ঘিরে

নিজস্ব সংবাদদাতা: মনোনয়ন জমার শেষ সময়ে বড়সড় স্বস্তির খবর দিল নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় দীর্ঘদিন ধরে ‘বিবেচনাধীন’ থাকা প্রায় ৬০ লক্ষ ভোটারের মধ্যে ৪৬ লক্ষ মানুষের নাম সংক্রান্ত জটিলতা ইতিমধ্যেই মিটে গেছে বলে জানানো হয়েছে।

মঙ্গলবার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়ার ষষ্ঠ অতিরিক্ত তালিকা প্রকাশ করে কমিশন এই তথ্য সামনে আনে। কমিশনের দাবি, বাকি প্রায় ১৪ লক্ষ ভোটারের বিষয়েও সিদ্ধান্ত আগামী ৬ এপ্রিলের মধ্যেই জানিয়ে দেওয়া হবে।

এছাড়া সপ্তম তালিকায় আরও প্রায় ২ লক্ষ আবেদন নিষ্পত্তি হয়েছে বলেও জানানো হয়েছে। যদিও এখনও পর্যন্ত কতজনের নাম চূড়ান্তভাবে বাদ পড়েছে, তা নিয়ে স্পষ্ট কোনও তথ্য পাওয়া যায়নি। উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত চূড়ান্ত তালিকায় প্রায় ৬০ লক্ষেরও বেশি ভোটারের নাম ‘বিবেচনাধীন’ অবস্থায় ছিল।
এই বিশাল কাজ সামলাতে সুপ্রিম কোর্ট-এর নির্দেশে ৭০৫ জন বিচারক দিনরাত কাজ করছেন। ২৩ মার্চ থেকে ধাপে ধাপে অতিরিক্ত তালিকা প্রকাশ করা হচ্ছে এবং বিচারকদের অনুমোদনের পর তথ্য প্রকাশ করতে কমিশনের কয়েক ঘণ্টা সময় লাগছে।

এদিকে, এই ভোটার তালিকা সংক্রান্ত জট নিয়ে রাজ্যের রাজনৈতিক মহলে তীব্র চর্চা শুরু হয়েছে। প্রথম অতিরিক্ত তালিকা প্রকাশের পরই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কমিশনের কাজের ধরন নিয়ে কড়া সমালোচনা করেন। ওয়েবসাইটের প্রযুক্তিগত সমস্যাকেও তিনি নিশানা করেন।

ভোটের আগে এই অনিশ্চয়তা ঘিরে রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষোভ ও অবরোধের ঘটনাও সামনে এসেছে। তবে কমিশনের আশ্বাস, মনোনয়ন জমার প্রথম পর্ব শেষ হওয়ার আগেই সমস্ত বিতর্ক মিটে যাবে এবং ভোটাধিকার নিয়ে আর কোনও সংশয় থাকবে না।

Author

আরো পড়ুন:  Income Tax Raids: আয়কর অভিযানে তপ্ত বাংলা, কোচবিহার সভা থেকে বিজেপিকে নিশানা মমতার
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments