back to top
Thursday, May 28, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
HomeবিনোদনActor Rahul Banerjee Death: অভিনেতা রাহুলের মৃত্যুর তদন্তের দাবিতে পথে নামল টলিপাড়া

Actor Rahul Banerjee Death: অভিনেতা রাহুলের মৃত্যুর তদন্তের দাবিতে পথে নামল টলিপাড়া

তালসারিতে শুটিং চলাকালীন মর্মান্তিক মৃত্যু ঘটে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। সেই প্রেক্ষিতে শনিবার দুপুরে রিজেন্ট পার্ক থানায় আর্টিস্ট ফোরামের তরফে তদন্তের দাবিতে পথে নামল টলিপাড়া। অন্যদিকে আর্টিস্ট ফোরামের তরফ থেকে নিরপেক্ষ তদন্তের দাবিতে FIR করা হয় এদিন।

এদিন উপস্থিত থাকতে দেখা গেল প্রয়াত অভিনেতার স্ত্রী প্রিয়াঙ্কা সরকারকেও। তিনিও সকলের সঙ্গে এলেন সেখানে। এদিন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, সৌরভ দাস, ঋতুপর্ণা সেনগুপ্ত, যীশু সেনগুপ্ত, চিরঞ্জিত, চন্দন সেনসহ বহু অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে তিনিও হাজির।

প্রসঙ্গত, শুক্রবার রাতে তড়িঘড়ি বৈঠক ডেকে এই মিছিলের পরিকল্পনার কথা জানানো হয় আর্টিস্ট ফোরামের তরফ থেকে। শুক্রবার সন্ধ্যার পর ফোরামের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলেই খবর।

সূত্রের খবর, প্রিয়াঙ্কা তালসারিতে গিয়ে FIR করবেন। তিনি একা যাবেন না, সঙ্গে থাকার কথা বিশিষ্ট কিছু অভিনেতা-অভিনেত্রীর।

Author

আরো পড়ুন:  Migrant Worker Death: অসুস্থ অবস্থায় ভিনরাজ্যে নির্যাতন, বাড়ি ফিরেই মৃত্যু পরিযায়ী শ্রমিকের—চাঞ্চল্য দক্ষিণ দিনাজপুরে
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments